ব্রাজিলের নতুন কোচ তিতের ক্যাপ্টেন কে?
রাইট স্পোর্টস ডেস্ক

অলিম্পিক সোনার স্বপ্ন এখন সত্যি। কিন্তু, ইকুয়েদরের বিরুদ্ধে ব্রাজিলের নেতৃত্বে কে?
মারাকানাতে জার্মানিকে হারিয়ে অলিম্পিকের সোনা এনে দেওয়ার পর নেইমার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, দেশের নেতৃত্বে এখন আর নয়। দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের বাছাইপর্ব পেরতে নেইমাররা বৃহস্পতিবার গভীর রাতে (২-৩০) খেলতে নামছেন অ্যাওয়ে ম্যাচে, ইকুয়েদরের বিরুদ্ধে। নতুন কোচ তিতে-র প্রশিক্ষণে প্রথম খেলা। নেইমার যদি নেতৃত্ব না-দেন, ক্যাপ্টেন কে ব্রাজিলের? বার্সেলোনায় নেইমারের প্রাক্তন সতীর্থ দানি আলভেস?
তিতে দল ঘোষণা করেছিলেন যখন, অধিনায়কের নাম আলাদা করে বলেননি। নেইমারের নেতৃত্বে-ফেরার সম্ভাবনাও দেননি উড়িয়ে। এমন তো আর হতে পারে না যে, বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের নেতৃত্বের সরকারি দায়িত্বে থাকবেন না কেউ!
যাঁর হাতেই থাকুক আর্মব্যান্ড, কাজটা সহজ নয় একেবারেই অলিম্পিক সোনাজয়ীদের। ইকুয়েদর এখনও পয়েন্টের হিসাবে যুগ্ম-শীর্ষে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট সঙ্গে। গোল-পার্থক্যে পিছিয়ে রয়েছে উরুগুয়ের থেকে। সেখানে ব্রাজিল আছে ষষ্ঠ স্থানে, পয়েন্ট ৯। কোচ তিতের প্রথম দুটি ম্যাচের পর অন্তত প্রথম চারে থাকা নিশ্চিত করতে চায় ব্রাজিল। কিন্তু দুটি ম্যাচই যথেষ্ট কঠিন। কুইতো-য় ইকুয়েদরের পর নিজেদের দেশে কলম্বিয়া।
অলিম্পিকের পর বিশ্রাম নিয়ে তরতাজা নেইমার ক্লাবের হয়ে খেলতে যাবেন এই দুটি ম্যাচের পর। তাঁকে সেরা ছন্দেই চাইবেন তিতে, নিশ্চিত। আক্রমণে তাঁকে সাহায্য করতে উইলিয়ানরা আছেন। ব্রাজিলের মাঝমাঠকে দুর্ভেদ্য করতে তিতে ডেকে এনেছেন চিন থেকে পাওলিনিও-কে, যা নিয়ে এখন নানা আলোচনা ব্রাজিলের সংবাদমাধ্যমে।
ঘরের মাঠে ২০১০-এর পর হারেনি ইকুয়েদর। আর ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচের রেকর্ড আপাতত বেশ খারাপ। দল হিসাবেও আগে দক্ষিণ আমেরিকায় যতটা প্রভাব বিস্তার করতে পারত, এখন সেই প্রতিপত্তি আর নেই ব্রাজিলের। ভরসা বলতে সেই একা নেইমার!
আজ রাত ও শুক্রবার ভোর মিলিয়ে মোট পাঁচ ম্যাচ। রাশিয়ায় পৌঁছনোর জন্য জোরকদমে লড়াই শুরু দক্ষিণ আমেরিকায়, আবার!
সরাসরি দেখুন –

No comments