অশ্বিনের ছোবলে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের
ভারত: ৩১৮ ও ৩৭৭
নিউজিল্যান্ড: ২৬২ ও ২৩৬
(রঞ্চি ৮০, স্যান্টনার ৭১, অশ্বিন ৬-১৩২, সামি ২-১৮, জাডেজা ১-৫৮)
ভারত জয়ী ১৯৭ রানে
ম্যাচের সেরা: রবীন্দ্র জাডেজা (৪২ নট আউট ও ৫-৭৩, ৫০ নট আউট ও ১-৫৮)
[caption id="attachment_1758" align="alignright" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
রবিচন্দ্রন অশ্বিনের ছোবলে ঐতিহাসিক টেস্টে স্মরণীয় জয় ভারতের!
পঞ্চম দিনের ঘূর্ণি পিচে নিউজিল্যান্ড যে বেশিক্ষণ লড়তে পারবে না, জানাই ছিল। আগের দিনের ৯৩-৪ নিয়ে নামা কিউয়িরা গুটিয়ে গেল ২৩৬ রানে। অশ্বিনের স্পিনের জাদুতে।
চতুর্থ দিনই প্রথম তিনটে উইকেট নিয়ে অশ্বিন প্রবল চাপে ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষকে। পঞ্চম দিন গ্রিন পার্কে যে তাঁকে সামলানো কঠিন হবে, জানাই ছিল। টেস্ট বাঁচানোর লড়াই করছিলেন নিউজিল্যান্ডের দু’জন— স্যান্টনার ও রঞ্চি। স্যান্টানারকে ৭১ রানে সাজঘরে ফেরত পাঠান অশ্বিন। তার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কিউয়িদের যাবতীয় প্রতিরোধ।
ভারতের ৫০০তম টেস্টে নিজেও অন্য মাইলস্টোনে পৌঁছে গেলেন অশ্বিন। টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে পেলেন ২০০ উইকেট। পঞ্চম দিন তিনটে উইকেট নিলেন ভারতীয় অফস্পিনার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ছয় উইকেট। ম্যাচে ১০।
[caption id="attachment_1759" align="alignleft" width="225"]
তবু রবিচন্দ্রন অশ্বিন ম্যাচের সেরা নন। রবিন্দ্র জাডেজা যদি ব্যাটে-বলে চমকে দেওয়ার মতো পারফরম্যান্স করেন, কী-ই বা করার থাকে?
ব্যাট হাতে দু’ইনিংসে ৪২ ও ৫০ নট আউট। বল হাতে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে আবার একটি। যার উইকেট নিলেন পঞ্চম দিন, সেই রঞ্চি আবার ভারতের টেস্ট জয়ের মাঝে হয়ে উঠছিলেন প্রবল প্রতিরোধ। অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে রঞ্চি (৮০) ফেরেন। বাকি আসা-যাওয়ার গল্প।
প্রথম টেস্ট জেতার পর নিউজিল্যান্ডকে নিয়ে অন্য প্রশ্ন উড়ে বেড়াচ্ছে ক্রিকেট মহলে। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে লড়াইয়ের টোটকা কি খুঁজে পাবে কেন উইলিয়ামসনের টিম? নাকি, বাকি দুই টেস্টেও এই সহজ আত্মসমর্পনের কাহিনির লিখে যেতে হবে ধারাবাহিক ভাবে?
No comments