• Breaking News

    টেস্টে এক নম্বর জায়গাটা এ বার দখলে চান বিরাট

    [caption id="attachment_1193" align="alignleft" width="300"]ক্যাপ্টেন কোহলি ও সহকারী রাহানে। আলোচনায় মগ্ন। ছবি— বিসিসিআই ক্যাপ্টেন কোহলি ও সহকারী রাহানে। আলোচনায় মগ্ন। ছবি— বিসিসিআই[/caption]

    ৮০ বছরের পুরোনো রেকর্ডের সামনে অশ্বিন
    রাইট স্পোর্টস ডেস্ক
    শ্রীলঙ্কার কাছে অবাক হারের ঘোর কাটতে কাটতে না আরও বড় ধাক্কা মুখে হয়তো পড়তে চলেছে অস্ট্রেলিয়া!
    টেস্টে অজিদের এক নম্বর জায়গাটা দখল করে নেওয়ার নীলনকশা বানাচ্ছেন বিরাট কোহলি!
    আজ রাতে সেন্ট লুসিয়াতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এখনও পর্যন্ত সিরিজে ১-০ এগিয়ে ভারত। আগের অ্যান্টিগাতে জেতার পর সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ কোনও রকমে ড্র করেছিল। সেন্ট লুসিয়ার তৃতীয় টেস্টে কোহলি অ্যান্ড কোং সিরিজটা পকেটে পুরে ফেলতে চাইছে। যদি তা করতে পারেন, তা হলে অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টের এক নম্বরে উঠে আসতে পারে ভারত।
    বিরাট বলেছেন, ‘আগের টেস্টে আমরা জিততে পারিনি তার পিছনে কিছু কারণ ছিল। যদি পিচ থেকে আরও ১০-১৫ শতাংশ সাহায্য পাওয়া যেত, তা হলে পরিস্থিতি অন্য রকম হতেই পারত।’ সঙ্গে জুড়েছেন, ‘সেন্ট লুসিয়ার পিচ দেখে মনে হচ্ছে ক্রিকেট ফ্রেন্ডলি। সুতরাং, আমরা আমাদের সেরাটুকু উজাড় করে দেব।’
    রবিচন্দ্রন অশ্বিন আবার অন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। যদি সেন্ট লুসিয়াতে দু’ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিতে পারেন, তা হলে দ্রুততম ২০০ উইকেটের মালিক হবেন ভারতীয় অফস্পিনার। আশি বছর আগে যে রেকর্ড করেছিলেন অস্ট্রেলিয়ান অফস্পিনার ক্ল্যারি গ্রিমেট।
    ভারতীয় টিম অবশ্য এ সব নিয়ে ভাবছে না। বিরাটদের চোখ টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে পড়া!

    No comments