• Breaking News

    শচীনের কথায় টুইটারে প্রধানমন্ত্রীর উৎসাহ রিও-তে উপস্থিত ভারতীয় অ্যাথলিটদের

    রাইট স্পোর্টস ডেস্ক


    ভারতরত্ন অনুরোধ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী শুনলেন। সঙ্গে সঙ্গেই নেমে পড়লেন কাজেও!
    শচীন তেন্ডুলকার বলেছিলেন, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে জাতির প্রতি ভাষণে প্রধানমন্ত্রী যেন কিছু বলেন, রিও-তে অংশ-নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সম্পর্কে। দেশের প্রধানমন্ত্রী সে-জন্য হাতিয়ার করলেন নিজের টুইটার অ্যাকাউন্ট-কে। জানিয়ে দিলেন, ‘ভারতরত্ন এবং ভারতের সবচেয়ে আদৃত খেলোয়াড় শচীন তেন্ডুলকার আমাকে কিছু বলতে অনুরোধ করেছিলেন, ১৫ অগাস্টের ভাষণে। শচীনের ভাবনাকে সম্মান জানাই। আর, বলি যে, ১৫ অগাস্টের অপেক্ষা কেন, আজই বলে ফেলি।’
    পরপর পাঁচটি টুইট করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। পরের তিনটি টুইটে বলেন অ্যাথলিটদের সম্পর্কে।
    ‘রিওতে যারা গিয়েছে তাদের প্রত্যেকের সম্পর্কে গর্বিত প্রতিটি ভারতবাসী। তাদের পরিশ্রমই পৌঁছে দিয়েছিল রিও-তে। জেতা-হারা সবই জীবনের অঙ্গ।


    ‘এখনও যাদের খেলা বাকি আছে তাদের বলছি, সব ভুলে নিজেদের সেরাটা দিতে হবে। ফল কী হবে ভেবে নিজেদের ওপর অযথা চাপ বাড়ানোর কোনও প্রয়োজন নেই।


















     

    ‘তাদের সংকল্প, দৃঢ়চেতা মনোভাব ও খেলার প্রতি উৎসর্গীকৃত প্রাণের কারণে তারা প্রত্যেকেই ভারতের গর্ব। দেশকে গর্বিত করেছেন প্রত্যেকে।’
    প্রধানমন্ত্রীর এমন উৎসাহ ও প্রশংসার পর বাকি খেলাগুলিতে নিশ্চয়ই বাড়তি উদ্বুদ্ধ হয়ে নামবেন ভারতের অ্যাথলিটরা, রিও-তে।
    এখনও পদক আসেনি ঠিক। কিন্তু, পদকের আশা যে শেষও হয়নি এখনও!

    No comments