অবশেষে কলকাতা ফুটবল লিগে বিজয়ীদের জন্য ট্রফি!
রাইট স্পোর্টস ডেস্ক

অবশেষে কলকাতা লিগের বিজয়ীদের জন্য এল ট্রফি!
১৮৯৮ সালে শুরু হওয়া লিগ বিশ্বের অন্যতম প্রাচীন। কিন্তু, এতদিন পর্যন্ত কোনও ট্রফি ছিল না। আগের ১০৪বার কলকাতা লিগের বিজয়ীরা হাতে কোনও ট্রফি তুলতে পারেননি। এবার ২০১৬-১৭ মরসুম শেষে সেই আক্ষেপ মিটবে চ্যাম্পিয়নদের। শুধু হাতে তুলে নেওয়াই নয়, নিয়েও যেতে পারবেন নিজেদের ক্লাবে, রেখে দিতে পারবেন আজীবন!
গত মরসুম থেকে কলকাতা ফুটবল লিগের স্পনসর অফিসার্স চয়েস ব্লু। আইএফএ-র অবৈতনিক সচিব উৎপল গাঙ্গুলি যে-সংস্থার ভাইস চেয়ারম্যান, সেই অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স কোম্পানিই তৈরি করে অফিসার্স চয়েস ব্লু। তাঁরাই এই ট্রফির পরিকল্পনা নিয়ে এসেছিলেন আইএফএ সচিবের কাছে, জানালেন তিনিই। ‘এতদিন ট্রফি ছিল না। শুনেছিলাম অনেক কথা। এবার তেমন আর হবে না আশা করি।’
ট্রফি দেওয়া হবে লিগের শেষ দিন। তার আগেই যদি লিগ চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়েও যায় পয়েন্টের ভিত্তিতে, শেষ খেলার দিন, মাঠেই এই ট্রফি সেই দলকে ডেকে এনে হাতে তুলে দেওয়া হবে। স্পনসরদের তরফে বিক্রম বসু জানালেন, ‘ট্রফিতে লেখা থাকবে বিজয়ী দলের নাম। আর, দিয়ে দেওয়া হবে একেবারে। পরের বার নতুন ট্রফি, আবার।’ সাধারণত এমন হয় না। ট্রফিগুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় যেমন, ফিরিয়েও নেওয়া হয়, সংশ্লিষ্ট ক্লাবকে দেওয়া হয় ‘রেপ্লিকা’। কিন্তু, এখানে দিয়ে দেওয়া হবে ট্রফিটাই।
১০৫ বারের সময় ট্রফি দিতে শুরু করার পর, দিয়ে আবার সেই ট্রফি নিয়ে নেওয়ায় বোধহয় মন সায় দেয়নি স্পনসরদেরও!

No comments