অমল দত্তর স্মৃতিতে পুরস্কার, পাবেন প্রিমিয়ার লিগ এ-র সেরা কোচ
রাইট স্পোর্টস ডেস্ক

সদ্যপ্রয়াত অমল দত্তকে সম্মান জানাতে এগিয়ে এল আইএফএ। কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন এ-র সেরা কোচকে দেওয়া হবে অমল দত্ত পুরস্কার। এই ২০১৬-১৭ মরসুম থেকে। অর্থাৎ ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডান স্পোর্টিংসহ আরও যে আটটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে লিগ খেতাবের জন্য, সেই এগারটি ক্লাবের কোনও এক কোচ প্রথম পাবেন অমল দত্ত পুরস্কার, নিশ্চিত।
কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন এ-র প্রথম ১৮ দিনের (২৭ জুলাই-১৪ অগাস্ট) সূচিও প্রকাশিত হল। শনিবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে, সাংবাদিক সম্মেলনে। বড় ম্যাচ নিয়ে কোনও ঘোষণা স্বাভাবিকভাবেই নেই। মোহনবাগানের তরফে জানানো হয়েছিল, কলকাতা লিগের কোনও প্রদর্শনী ম্যাচ তারা খেলতে চায় না। জবাবে সচিব উৎপল গাঙ্গুলির মন্তব্য, ‘মোহনবাগান আমাদের এমন কোনও কথা জানায়নি। জানালে যথা সময়ে বলব। মাঠ নিয়ে কিছু সমস্যা আছে। যুবভারতীতে যেহেতু খেলা হবে না, কোন কোন মাঠে কোন খেলা তা নিয়ে প্রশ্ন আছে বলেই পুরো সূচি দেওয়া যায়নি।’ ময়দানের মোহনবাগান, মহমেডান ও বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আপাতত খেলাগুলি হবে। সঙ্গে হাওড়া ও কল্যাণীর স্টেডিয়ামের কথাও ভাবা হয়েছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইস্ট-মোহন ম্যাচ হওয়ার সম্ভাবনাও থাকছেই।
লিগ শুরু হচ্ছে ২৭ জুলাই, এরিয়ান বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ দিয়ে। বড় দলগুলির মধ্যে প্রথম মাঠে নামছে ইস্টবেঙ্গল, আগামী ৪ অগাস্ট। খেলবে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। খেলা সম্ভবত হাওড়া স্টেডিয়ামে। ৫ অগাস্ট মহমেডান-আর্মি একাদশ, মহমেডানের ঘরের মাঠে খেলা। মোহনবাগানও প্রথম ম্যাচ খেলবে ফ্লাডলাইটে, নিজেদের মাঠে, ৬ অগাস্ট, এরিয়ানের বিরুদ্ধে। অন্যান্য সব ম্যাচ এবং ইস্টবেঙ্গল ও মহমেডানের খেলা শুরু বিকেল ৩-৩০, মোহনবাগানের খেলা সাড়ে পাঁচটায় শুরু।
এবার কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন এ-র খেলা সরাসরি দেখানো হবে ‘ইটিভি নিউজ বাংলা’ চ্যানেলে। মোট ৩০ ম্যাচ দেখাবে তারা। সংস্থার পক্ষ থেকে সম্পাদক বিশ্ব মজুমদার জানালেন, ‘ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলার জন্য যা যা করা সম্ভব সম্প্রচারের মাধ্যমে তা করতে ইচ্ছুক আমরা। তিন বড় ক্লাবের সব ম্যাচ এবং আরও তিনটি ম্যাচ দেখানো হবে। ক্যামেরা-প্রযুক্তি, বিশেষজ্ঞদের বিশ্লেষণ – থাকবে সবই। খেলা শুরুর আধঘন্টা আগে থেকে শুরু হবে লাইভ-সম্প্রচার।’
‘কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন এ’ খেতাবের জন্য যে ১১ দল এবার লড়াই করবে ২৭ জুলাই থেকে – এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, টালিগঞ্জ অগ্রগামী, পিয়ারলেস এসসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, আর্মি একাদশ, ভবানীপুর, সাদার্ন সমিতি, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং ও মোহনবাগান। ১০-১১ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করতে চাইছে আইএফএ।

No comments