জোকার-পতন উইম্বলডনে, স্তম্ভিত টেনিস দুনিয়া
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_521" align="alignleft" width="300"]
নিজেও যেন বিশ্বাস করতে পারছেন না জোকার। ছবি— উইম্বলডন[/caption]
শকিং! আনএক্সপেকটেড! মেজর আপসেট! আনবিলিভেবল!
শনিবারের অল ইংল্যান্ড ক্লাবে আনাচেকানাচে অবিশ্বাস আর টুকরো টুকরো বিশেষণ!
সত্যি কি নোভাক জকোভিচ ছিটকে গিয়েছেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে? শেষ হয়ে গিয়েছে তাঁর বছরে চারটি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের স্বপ্ন? বিশ্বাসই যেন করতে পারছে না উইম্বলডন, যেখানে চতুর্থ খেতাবের জোকার-স্বপ্ন নেমে এসেছে বাস্তবের রূক্ষ মাটিতে।
টানা একত্রিশ নম্বর ম্যাচ যে সহজেই জিতবেন, এ নিয়ে কোনও সংশয়ই ছিল না। কে জানত, ২৮ বছরের এক আমেরিকানের সামনে তিরিশেই থমকে যেতে হবে নোভাক জকোভিচকে!
টেনিস দুনিয়াকে স্তম্ভিত করে গত তিন বারের উইম্বলডন চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকাকে হারিয়ে দিলেন স্যাম কুয়েরি! সদ্য ক্লে কোর্টে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে জোকার পা দিয়েছিলেন অল ইংল্যান্ড ক্লাবে। প্রথম দুই রাউন্ডে উড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষদের। কুয়েরি অন্য খাতে বইয়ে দিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকার উইম্বলডন কাহিনি।
আগের দিনই পর পর দুটো সেটে ৬-৭, ১-৬ পিছিয়ে ছিলেন জোকার। বৃষ্টির জন্য শুক্রবার আর খেলা হয়নি। তখনও মনে হয়নি অঘটন ঘটে যেতে পারে। শনিবার ঘুরেও দাঁড়িয়েছিলেন জকোভিচ। তৃতীয় সেটটা ৬-৩ জিতে নিয়ে। চতুর্থ সেটে আবার হেরে যান ৬-৭।
জেতার পর যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না স্যাম। বিশ্বের ২৮ নম্বর টেনিস প্লেয়ার বলেছেন, ‘অভাবনীয় সাফল্য। প্রকাশ করার মতো শব্দ নেই।’ ১১ বছরের কেরিয়ারে এটাই সেরা জয় মার্কিন স্যামের।
২০১৫ সালের জুন মাসে শেষ বার গ্র্যান্ড স্লামে হেরেছিলেন জোকার। ফরাসি ওপেনে, স্ট্যান ওয়ারিঙ্কার কাছে। তার পর টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। উইম্বলডন, ইউ এস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন। চেয়েছিলেন, বছরের টারটি গ্র্যান্ড স্লামই জিততে। কিন্তু, আটকে গেলেন উইম্বলডনে।
এর আগে আটবারে আটবারই হারিয়েছেন স্যাম কুয়েরিকে। এ বারই পারলেন না। এ ভাবেই হয়তো ইন্দ্রপতন হয়। জোকারের হারে এতটই হতবাক হয়ে যায় দুনিয়া যে, ভুলেই যায় স্যামদের মতো জায়েন্ট কিলারদের কুর্নিশ করতে!
উইম্বলডনে হেরে জানিয়ে দিয়েছেন জকোভিচ, সার্বিয়ার হয়ে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল খেলবেন না, আগামী ১৫-১৭ জুলাই।

No comments