২৯ - এ মেসির উনত্রিশ গল্প
জানেন কি, মেসি অবসর কাটানোর সময় অবিরাম গিটার বাজাতে ভালোবাসেন? জানেন, মেসি কার অন্ধ ভক্ত?
শুক্রবারই ২৯ বছরে পা দিলেন লিওনেল মেসি। জন্মদিনে মেসিকে নিয়ে অনেক অজানা তথ্যের খোঁজ দিল রাইট স্পোর্টস।
[caption id="attachment_300" align="alignleft" width="200"]
১) পুরো নাম: লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি
২) কখন ও কোথায় জন্ম: ১৯৮৭ সালের ২৪ জুন, আর্জেন্তিনার রোজারিওতে
৩) বাবা ও মায়ের নাম: জর্জ হোরাসিও, মারিয়া কুচিত্তিনি
৪) লিও ক’নম্বর সন্তান: রদ্রিগো, মাতিয়াসের পরে লিও। তার পর মরিসোল
৫) বান্ধবীর নাম: আন্তোনেলা রোকুসো। ২০০৮ সালে সম্পর্কের শুরু
৬) লিওর সন্তান: থিয়াগো ও মাথিউ
৭) বার্সার আগের ক্লাব: গ্রান্দোলি, নিউওয়েলস ওল্ড বয়েজ
৮) কোন দেশের নাগরিক: আর্জেন্তিনা ও স্পেন
৯) বার্সায় আসা: ১১ বছর বয়সে গ্রোথ হরমোনের সমস্যায় ভুগছিলেন লিও। যা তাঁর ফুটবল থামিয়ে দিতে পারত। বার্সেলোনা মেসির চিকিৎসার জন্য মাসে ৯০০ ডলার দিতে রাজি হয়
১০) মেসির সই: ২০০০ সালে একটি পেপার ন্যাপকিনে চুক্তিতে সই করিয়ে নেন জোসেপ মিগেলা ও কার্লেস রেক্সাচ
১১) সিনিয়র টিমে ডেবিউ: ২০০৩ সালে ১৬ নভেম্বর। পোর্তোর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে। তখন বার্সার কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। পোর্তোর কোচ হোসে মোরিনহো
১২) প্রথম বালন দি’ওর: ২০০৯ সালের ৩০ নভেম্বর
১৩) কত বার বালন দি’ওর: পাঁচ বার। শেষ বার ২০১৬ সালের ১১ জানুয়ারি
১৪) বার্সায় জার্সি নাম্বার: প্রথমে ছিল ৩০। তার পর ১৯। ২০০৮ সালের ৩ অগাস্ট থেকে ১০ নম্বর জার্সি পরেন
১৫) কাকে উৎসর্গ করেন গোল: দিদিমা। যিনি মারা যান ১৯৯৮ সালে
১৬) কত রেকর্ড গড়েছেন: রোজই নতুন নতুন রেকর্ড গড়ছেন
১৭) কতগুলো খেতাব পেয়েছেন: মোট ৩০। বার্সার হয়ে ২৮। আর্জেন্তিনার হয়ে ২
১৮) কত বার ক্লাব জার্সি বদলেছেন: ডেবিউ হওয়ার পর থেকে মোট ৩৪ বার
১৯) বার্সায় শেষ চুক্তি: ২০১৪ সালে। মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তার আগে মেসিকে নিতে হলে ২৫০ মিলিয়ন ডলার দিতে হবে বার্সাকে
২০) কোনও স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে চুক্তি: অ্যাডিডাস, ২০০৫ সাল থেকে
২১) মেসির আইডল: ছেলেবেলা থেকে প্রাক্তন ফুটবলার পাবলো আইমারের ভক্ত। ২০১০ সালে যাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান মেসি
২২) কত গাড়ি তাঁর: সব মিলিয়ে ১০টা দামি গাড়ি
২৩) ডাক নাম: মেস। লা পুলগা। ডোয়ার্ফ। ক্রাইবেবি (নিউওয়লসে খেলার সময় ম্যাচ হারলেই কাঁদতেন)। ডিটেনএস। মেসিয়াস
২৪) ট্যাটু: বাঁ পায়ের কাফ মাসলে ছেলে থিয়াগোকে নিয়ে ট্যাটু। ডান হাতেও তাই। বাঁ কাঁধে মায়ের মুখ
২৫) প্রিয় খাবার: বিখ্যাত শেফ ফেরান আদ্রিয়া সদ্য জানিয়েছেন, এস্কালোপা মিলান্সি ভালোবাসেন মেসি
২৬) শখ: অবিরাম গিটার বাজিয়ে যাওয়া
২৭) বাড়ি: বার্সেলোনার কাস্তদেফেলস পাহাড়ে ছবির মতো সুন্দর বাড়ি
২৮) পোষ্য: দুটো কুকুর, টবি আর হাল্ক
২৯) নিজের সংস্থা: লিও মেসি ফাউন্ডেশন। সামাজিক কাজই বেশি। তবে শিশুদের উপর বাড়তি নজর দেওয়া হয়।
No comments