অবিশ্বাস্য গোলে সুপার হিরো শাকিরি
[caption id="attachment_356" align="alignleft" width="300"]
অবিশ্বাস্য গোলে সুপার হিরো শাকিরি[/caption]
রাইট স্পোর্টস ডেস্ক
শাকিরার সঙ্গে তুলনা চলতে পারে সুইস ফুটবলারের। যে কোনও নাচিয়ের মতো নমনীয় মনে হবে, জার্দান শাকিরির ফ্লাইং গোল দেখলে!
পোল্যান্ডের বিরুদ্ধে শূন্যে উড়ে বাঁ পায়ের গোলকে কেউ বলছেন বাইসাইকেল কিক। কারও ব্যাখ্যায় সাইড ভলি। সারা বিশ্ব এক মত, শাকিরির গোলটাই এই ইউরোর সেরা গোল। স্টোক সিটির উইঙ্গারের গোল বছরের সেরা কিনা, চলছে তা নিয়েও জোর তরজা।
শাকিরির গোল মনে পড়িয়ে দিচ্ছে সাম্প্রতিক কালের দুটো উড়ন্ত গোল। ২০১৩ সালে ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে এমনই গোল করেছিলেন জলাটান ইব্রাহিমোভিচ। তাঁর গোল ছিল ডান পায়ে। প্রায় শাকিরির মতোই ফিনিশ ছিল তাঁর। তবে ইব্রার গোল ছিল আরও দূর থেকে। ওই বছর সেরা গোল হিসেবে পুসকাস পুরস্কারও পেয়েছিলেন ইব্রা।
মনে পড়ে যাচ্ছে, ব্রাজিল বিশ্বকাপে রবিন ভান পার্সির ফ্লাইং হেড। ২০১০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে প্রায় তিরিশ গজ দূর থেকে অবিশ্বাস্য উড়ন্ত হেডে গোল করেছিলেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার।
ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে শাকিরি দুরন্ত গোলে সমতা ফিরিয়ে ছিলেন। তবু পোল্যান্ডের কাছে টাইব্রেকারে ৪-৫ হেরে ইউরো দৌড় শেষ হয়ে গেলেও শাকিরির গোল নিয়ে ব্যাপক উন্মাদনা সারা বিশ্বে। সুইস ফুটবলার কিন্তু তৃপ্ত হলেও সন্তুষ্ট নন। বরং টিম হেরে যাওয়ার পর শাকিরি বলেছেন, ‘নিজের গোল নিয়ে আনন্দ করব কী, টিমই তো হেরে গেল! যদি আমরা পরের রাউন্ডে যেতে পারতাম, তা হলে গোলটা নিয়ে উৎসব করার সুযোগ পেতাম।’
তবে হেরে গেলেও, ইউরো মাতিয়ে দিয়েছে শাকিরির গোলটা, সন্দেহ নেই!

No comments