মোহনবাগানকে ট্রফি দিতে ফাইনালেও মাঠে মন্ত্রী লক্ষ্মী
রাইট স্পোর্টস ডেস্ক

মন্ত্রীমশাইয়ের হাফসেঞ্চুরি!
ভোটের ময়দান আর বাইশ গজের মধ্যে কোনও ফারাক নেই। যখন যেখানে নামবেন, সাফল্য পাবেনই!
তৃণমূল কংগ্রেসের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে কথা দিয়েছিলেন, তাঁর ক্রিকেট প্রেমে ছেদ পড়বে না। লক্ষ্মীরতন শুক্লা মাঠে ফিরলেন। তাঁর বিধ্বংসী ব্যাটিং সঙ্গে নিয়ে!
পি সেন ট্রফির সেমিফাইনালে সুভাষ ইনস্টিটিউটের বিরুদ্ধে মাত্র ১৯ বলে ৫০ নট আউট। তাঁর সঙ্গে সেঞ্চুরি ঋদ্ধিমান সাহারও (৩৭ বলে ১০০)। হাসতে হাসতেই ফাইনালে গেল মোহনবাগান। সোমবার ফাইনালেও নামছেন লক্ষ্মীরতন শুক্লা। মোহনবাগানকে মরসুমের চার নম্বর ট্রফি দিতে। প্রতিপক্ষ মনোজ তিওয়ারির কালীঘাট।
নিছক মাঠে নামা নয়, সিএবির ইন্ডোরে রীতিমতো অনুশীলন করেছিলেন আগের দিন। শনিবার মাঠে দেখা গেল, লক্ষ্মী এখনও লা-জবাব। বাংলাকে অসংখ্য রনজি ম্যাচে জেতানো ডান হাতি অলরাউন্ডারের মারমুখী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না সুভাষ ইনস্টিটিউটের বোলাররা।
ম্যাচের পর লক্ষ্মী বলেছেন, ‘সব সময় ক্রিকেট উপভোগ করি। ভূমিকা পাল্টেছে বলে যে ক্রিকেট নিয়ে ভালবাসা চলে যাবে, তা কখনও হবে না। আমি কিন্তু মাঠে নামার আগে প্র্যাকটিসও করেছি চুটিয়ে।’
এ বারের ঘরোয়া ক্রিকেট মরসুমে সবচেয়ে সফল মোহনবাগান। তিনটে ট্রফি ইতিমধ্যে ঢুকে গিয়েছে ক্লাবে। চার নম্বরটা কি এনে দিতে পারবেন মন্ত্রীমশাই?

No comments