জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় ধোনিদের
জিম্বাবোয়ে: ১২৬-৯ (শিবান্দা ৫৩, চাহাল ৩-২৫, বারিন্দর ২-১৭)
ভারত: ১২৯-২ (রায়াডু ৪১ নট আউট, করুণ ৩৯, চিভাভা ১-৩১)
[caption id="attachment_65" align="alignleft" width="300"]
ভারতীয় বোলারদের দাপটে শেষ জিম্বাবোয়ে। ছবি— টুইটার[/caption]
আকাশ ভট্টাচার্য
বোলাররা শুরু করেছিলেন। ব্যাটসম্যানরা শেষ করলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা দুটো জিতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরলেন মহেন্দ্র সিং ধোনি।
শুধু ক্রিকেট র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা নয়, আক্ষরিক অর্থে সব দিক থেকেই ভারতের থেকে পিছিয়ে জিম্বাবোয়ে। প্রথম ওয়ান ডে-র মতো দ্বিতীয় ম্যাচটাও অত্যন্ত সহজে জিতল টিম ইন্ডিয়া। আগে ব্যাট করে জিম্বাবোয়ে তুলেছিল ১২৬-৯। ২৬.৫ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত (১২৯-২)।
৫০ ওভারের ক্রিকেটে ভারতকে জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও করুণ নায়ার। রাহুল ৩৩ করে আউট হন। করুণের রান ৩৯। তিন নম্বরে নামা অম্বাতি রায়াডু অবশ্য ৪১ করে নট আউট থেকে যান।
শেষটা ভারতীয় ব্যাটসম্যানরা করলেও শুরুটা করেছিল ধোনির তরুণ বোলিং ব্রিগেড। চাহাল, বারিন্দর, ধবলদের দাপটে মাত্র ৩৪.৩ ওভারে ১২৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ে। ধোনির টিমের সবচেয়ে সফল বোলার যজুবেন্দ্র চাহাল। লেগস্পিনার ৬ ওভার বল করে ২৫ রান দিয়ে নিলেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছেন হাফসেঞ্চুরি করা ভিসু শিবান্দাও।
আগের ম্যাচেই অভিষেক হয়েছিল চাহালের। ওই ম্যাচে ১টি উইকেট নিয়েছিলেন তিনি। এই ম্যাচে আরও নজর কাড়লেন হরিয়ানার ২৬ বছরের ছেলে। ২টি করে উইকেট বারিন্দর স্রন, ধবল কুলকার্নির। জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল নিলেন একটি করে।
জিম্বাবোয়ের ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা লড়লেন ভিসু শিবান্দা। ৩২ বছরের ওপেনার আগের ম্যাচে রান পাননি। এই ম্যাচে মিডল অর্ডারে নেমেছিলেন শিবান্দা। ৫৩ রানের চমৎকার ইনিংস খেলে গেলেন। শেষ পর্যন্ত চাহালের বলে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে শিবান্দা ফিরতেই জিম্বাবোয়ের বড় রানের গল্প শেষ। কিছুটা রান পেয়েছেন চামু চিভাবা (২১) ও শিকান্দর রাজা (১৬)।

No comments