ইব্রার ঘোষণা, ‘যাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেডে’
রাইটস্পোর্টস ডেস্ক

জল্পনার অবসান। জ্লাটান ইব্রাহিমোভিচ যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড-এ। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম-এ ঘোষণা করেই দিলেন সুইডেনের স্ট্রাইকার। লিখলেন, ‘খবরটা এবার বিশ্বকে জানিয়ে দেওয়া উচিত যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছি।’
ইউনাইটেডে এসে পাবেন ইন্তার মিলানে তাঁর পুরনো কোচ খোসে মোরিনিওকে। তবে, ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে খবরের সত্যতা এখনও স্বীকার করা হয়নি, জানিয়েছে বিবিসি। গত চার বছর ধরে ইব্রা খেলছিলেন ফ্রাঁসে-র পিএসজি-তে। ২০১৫-১৬ মরসুম শেষে নতুন করে আর চুক্তি করেননি। ইংল্যান্ডের ক্লাবে খেলতে আসছেন এই প্রথম, শেষ বয়সে। তবে, ম্যানচেস্টারে তাঁর মেডিক্যাল টেস্ট এখনও হয়নি, জানিয়েছে ইংল্যান্ডের ওয়েবসাইট।
সুইডেনের হয়ে ১১৬ ম্যাচ খেলে ৬২ গোল করে সম্প্রতি ইউরোয় গ্রুপ লিগে বিদায়ের পর অবসর নিয়েছেন ৩৪ বছরের তারকা। ক্লাবের হয়ে তাঁর পারফরম্যান্স অবশ্য বরাবরই ভাল। ৬৭৭ ম্যাচে ৩৯২ গোল করেছেন। ঘরোয়া লিগ জিতেছেন নেদারল্যান্ডস, ইতালি, স্পেন ও ফ্রান্সে। মোট ৩০টি ট্রফি আছে তাঁর ঘরেও, কিন্তু তার মধ্যে দুটি সিরি আ ট্রফি যেহেতু কেড়ে নেওয়া হয়েছিল জুভেন্তাস থেকে, ইব্রার সরকারি ট্রফির সংখ্যা ২৮। তবে, চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি একবারও। দেশের হয়েও নেই কোনও ট্রফি।
গতবার ম্যানচেস্টার ইউনাইটেড ইপিএল-এ পঞ্চম হয়েছিল। ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। লুই ফন হাল-কে সরিয়ে তাই নিয়ে আসা হয়েছে মোরিনিওকে। পড়শি ম্যানচেস্টার সিটিতে কোচ হিসাবে এসেছেন পেপ গারদিওলা, যাঁর সঙ্গে মোরিনিওর বিবাদের ইতিহাস দীর্ঘ। হয়ত সেই কারণেই ইব্রাকেও নিয়ে এলেন মোরিনিও। গারদিওলার সঙ্গে যে ইব্রার বিরোধিতার ইতিহাসও সুবিদিত!

No comments