কলকাতা লিগের দল ঘোষণা ইস্টবেঙ্গলের
রাইটস্পোর্টস ডেস্ক

২০১৬-১৭ মরসুমে কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গল দল চূড়ান্ত করে ফেলা হল। নেওয়া হল স্টপার কালাম অ্যানগাসকে, ডেম্পো থেকে। আর, লাল-হলুদে গোলকিপার কোচ হিসাবে যোগ দিলেন অভিজিৎ মন্ডল। গতবারের দল থেকে উল্লেখযোগ্য বাদ দুজন। অ্যালভিটো ডিকুনহা ও সৌমিক দে। অ্যালভিটোকে নিয়ে প্রচুর বিতর্ক ছিল। এবার সরকারিভাবে দল ঘোষণা করে এবং সেই দলে অ্যালভিটোকে না রেখে পরোক্ষে জানিয়ে দিল ইস্টবেঙ্গল যে, বিতর্ক থেকে আপাতত দূরে সরেই থাকতে চাইছে। আই লিগ আসেনি। এমনিতেও সালগাওকার আর স্পোর্তিং ক্লুবে আই লিগ থেকে নাম তুলে নেওয়ায় আই লিগের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন। এখন অবশ্য ইস্টবেঙ্গল অত দূরের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু হচ্ছে সম্ভবত আগামী ৪ জুলাই, হাওড়া স্টেডিয়ামে। তবে, এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। চিফ কোচ মর্গ্যান ও হাওড়া স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে।
ঘোষিত দল -
গোলরক্ষক – অভিলাষ পাল, লুই ব্যারেটো, দিব্যেন্দু সরকার
স্টপার – অর্ণব মন্ডল, বাবু মন্ডল, গুরবিন্দর সিং, কৌশিক সরকার, কালাম অ্যানগাস
লেফট ব্যাক – দীপক মন্ডল, নারায়ণ দাস, রবার্ট লালথালমুয়ানা
রাইট ব্যাক – রাহুল ভেকে, সামাদ আলি মল্লিক
মিডফিল্ডার – অবিনাশ রুইদাস, বিকাশ জাইরু, কেভিন লোবো, লালরিনডিকা রালতে, মেহতাব হোসেন, নিখিল পুজারি, প্রহ্লাদ রায়
ফরোয়ার্ড – জিতেন মুর্মু, মহম্মদ রফিক, দু দং হিউন
চিফ কোচ – ট্রেভর জেমস মর্গ্যান
সহকারি কোচ – রিচার্ড ড্রাইডেন
গোলকিপার কোচ – অভিজিৎ মন্ডল

No comments