বার্সেলোনা স্টেডিয়ামের মতো সাজবে ইডেন
রাইট স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার হোম গ্রাউন্ড কাম্প নৌয়ের মতো ঝাঁ চকচকে করার ভাবনা ইডেন গার্ডেন্সকে!
এমনিতেই ইডেন পাল্টে গিয়েছে অনেকটা। ২০১১ সালের ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ থেকে সেই সাবেকি ব্যাপারটাই নেই। আধুনিকতায় ঢেকে ফেলা হয়েছে ইডেনকে। এ বার বাংলার একমাত্র ক্রিকেট স্টেডিয়ামকে আরও পাল্টে ফেলার নীলনকশা বানিয়ে ফেলেছেন সিএবি কর্তারা।
কাম্প নৌ-কে মডেল করে কী ভাবে পাল্টাবে সিএবি?

বহিঃরঙ্গে রদবদল নয়, বা পরিকাঠামোগত বিরাট কোনও পরিবর্তনের কথাও নয়। আসলে, বার্সেলোনার হোম স্টেডিয়ামের আধুনিকতাকে মডেল করতে চাইছেন সিএবি কর্তারা। আর তা একেবারেই আমজনতার জন্য।
ম্যাচ না থাকলেও কাম্প নৌতে সব সময় ভিড় থাকে। দেশ-বিদেশের মানুষ অনেক আগে থেকেই টিকিট বুক করে রাখেন মেসি-নেইমারদের ক্লাব ঘুরে দেখার জন্য। বার্সেলোনার মিউজিয়াম, মেগাস্টোর, ফ্যান জোন, ফুড সেন্টার, বিয়ার পাব— এখানেই বদলটা আনতে চাইছে সিএবি। ইডেনে ফ্যান জোন নেই। ম্যাচ না থাকলেও যেখানে যেতে পারবেন ক্রিকেট প্রেমী মানুষ। নেই কোনও মেগাস্টোর বা ফুড সেন্টার।
সদ্য বার্সেলোনা ঘুরতে গিয়েছিলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। কাম্প নৌ ঘুরে দেখেছেন। তার পর থেকেই তাঁর মাথায় ঘুরছে ফ্যান জোন, মেগাস্টোর, ফুড সেন্টার বানানোর ভাবনা। প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে তাঁর পরিকল্পনার কথা জানিয়েওছেন অভিষেক।

No comments