• Breaking News

    অন্য ওয়েলসের প্রতিশ্রুতি বেলের

    7ee04ddf-2738-4e08-ad51-8d79bce62282রাইট স্পোর্টস ডেস্ক


    বেলজিয়ামের বিরুদ্ধে ‘অন্য’ ওয়েলসকে দেখা যাবে। গ্যারেথ বেলের আশ্বাস।
    ইউরো কাপের বাছাইপর্বে ইডেন হ্যাজার্ডদের বেলজিয়ামকে ১-০ হারিয়েছিল ওয়েলস। গোল করেছিলেন বেলই। সেই বেলজিয়ামকেই আবার কোয়ার্টার ফাইনালে পেয়েছেন ‘বিবিসি’র অন্যতম ‘বি’ - বেল।
    দেশীয় ফুটবলে গত ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনও বড় মাপের সাফল্যের স্বাদ পেয়েছে ওয়েলস। ইউরো কাপে প্রথম বার শেষ আটে পা দিয়ে। শুক্রবার রাতে ইউরো কাপের ইউরোপের এক নম্বর টিমের বিরুদ্ধে নামার আগে বেল বলছেন, ‘আমরা এক অন্য রকম স্বপ্নের সন্ধানে নেমেছি। যেটা আর কখনও কেউ ছোঁয়ার সুযোগ পায়নি। দলের সবাই মুখিয়ে রয়েছে ভাল কিছু করতে। তেতে রয়েছে। আমার বিশ্বাস, অন্য ওয়েলস-কে দেখতে পাবেন কোয়ার্টার ফাইনালে।’
    বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে তাঁরা মনস্তাত্ত্বিক সুবিধা পাবেন বলে মনে করছেন বেল। তাঁর কথায়, ‘গ্রুপ লিগের ম্যাচে ওদের হারিয়েছিলাম। সেটা কিন্তু ওদের মাথায় থাকবে।’ সঙ্গে এ-ও বলছেন, ‘বেলজিয়ামকে হাল্কা নেওয়া যাবে না। ওরা খুবই ভাল দলঅত্যন্ত ভাল টিম। অসংখ্য ভাল মানের ফুটবলার রয়েছে টিমে। ওদের শক্তি-দুর্বলতা মাথায় রেখেই নামব আমরা।’
    ইউরো কাপে তিনটে গোল করে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় গ্রিজমানের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে রয়েছেন বেল। রেয়াল মাদ্রিদের ফুটবলার বলেছেন, ‘গোল পাওয়াটা ব্যক্তিগত টার্গেট। কিন্তু সার্বিক লক্ষ্যের কথা যদি বলেন, দেশকে সাফল্য এনে দিতে চাই।’

    No comments