Showing posts with label Deportivo Alaves. Show all posts
Showing posts with label Deportivo Alaves. Show all posts

Sunday, September 11, 2016

ফিফা-ভাইরাস! হার বার্সেলোনার, বিতর্কে কোচ

বার্সেলোনা-১ ‌: আলাভেস -২


(মাথিউ ৪৬’) ( দেভার্সন ৩৯’, ইবাই ৬৪’)


 

[caption id="attachment_1675" align="alignleft" width="300"]এভাবেই আটকে গেলেন মেসিরা। ছবি— টুইটার এভাবেই আটকে গেলেন মেসিরা। ছবি— টুইটার[/caption]

রাইট স্পোর্টস ডেস্ক

চোট সারিয়ে মাঠে ফিরে ক্রিস্তিয়ানো রোনালদো যখন গোল করে রেয়াল মাদ্রিদকে  জিতিয়ে তৃপ্তিতে ভাসছেন, তখন লা লিগায় হেরে বসল লিও মেসির বার্সেলোনা!

ফিফা-ভাইরাস নিয়ে  বার্সেলোনা বরাবরই সমস্যায় থাকে। প্রতিবারই ফিফা-র ম্যাচ খেলে তারকারা বার্সেলোনায় ফেরার পর হয় ড্র করে পয়েন্ট নষ্ট, অথবা হার। এবারও ব্যতিক্রম হল না। চোট নিয়েই ফিরেছিলেন মেসি। ক্লান্তি নিয়ে নেইমার-সুয়ারেজ। প্রতিফলন দেখা গেল ম্যাচে।

বহু বছর পর স্পেনের প্রিমিয়ার ডিভিশনে ফেরা দেপোর্তিভো আলাভেস নু কাম্পে ২-১ জিতল। অতিরক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে নেমে আলাভেস কোচ প্রথমার্ধে থামিয়ে দেন বার্সেলোনার তারকাদের। ৩৯ মিনিটে দেভার্সনের গোলে ১-০ করে ফেলে তারা। বিরতির পর অবশ্য খেলায় ফেরে বার্সেলোনা। নেইমারের কর্নার থেকে সমতা ফেরান মাথিউ। তার কিছুক্ষণের মধ্যে আবার ২-১ করে দেপোর্তিভো। সেই গোল আর শোধ করা যায়নি। আর, সেই ধাক্কায় লা লিগার টেবলে চারে নেমে গেল বার্সেলোনা, তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে।

মেসি-সুয়ারেজদের প্রথম দলে রাখেননি বার্সা কোচ লুইস এনরিকে। দীর্ঘ দিন পর টিমে ফেরা নেইমারই ছিলেন আক্রমণের মুখ। তিনি অবশ্য গোল পাননি। ১-১ হওয়ার কিছুক্ষণের মধ্যে মেসি-ইনিয়েস্তা-সুয়ারেজকে নামিয়ে দেন এনরিকে। ৬০ মিনিটে নামেন মেসি। প্রতিপক্ষ টিমের জয়সূচক গোলটা তার পরই।

মেসি ও সুয়ারেজকে শুরু থেকে না খেলানো নিয়ে বিতর্ক চলছে বার্সেলোনায়। কিন্তু, মেসির আঘাত গুরুতর বলেই ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে খেলেননি আর্জেন্তিনার হয়ে। সুয়ারেজের সমস্যা ছিল ক্লান্তি। দক্ষিণ আমেরিকা থেকে স্পেনে উড়ে এসেই খেলতে নামা কঠিন হয়, আগেও দেখা গিয়েছে বার্সেলোনায়। তার ওপর আবার মঙ্গলবার কেল্টিকের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ। যে কারণে টিমে সাতটা বদল এনেছিলেন কোচ এনরিকে। কিন্তু, এবার তা নিয়ে বিতর্কও হল। তবে  এনরিকে মেনে নিয়েছেন, দোষ তাঁর। ‘দায় আমার। এখান থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে চাই।’