বারেতো-র মতে বড় ম্যাচে বিদেশিরাই 'এক্স ফ্যাক্টর’
শান্তনু ব্যানার্জি
[caption id="attachment_3984" align="alignleft" width="720"]
মোহনবাগান ফ্যানাটিকস-এর সৌজন্যে[/caption]লিগের ফয়সালা হবে শিলিগুড়িতে। আগামী ২৪ ডিসেম্বর, বড় ম্যাচে। মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তার আগে মঙ্গলবার দুপুরে সল্টলেকে প্রখ্যাত চিকিৎসক মৃণাল চক্রবর্তীর জয়েন্ট এন্ড বোন কেয়ার হাসপাতালের টেকনিক্যাল ডিরেক্টর তথা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রাক্তন ফুটবলার হোসে রামিরেজ বারেতো মোহনবাগান ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করলেন।
মউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে সবুজ তোতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর পাঁচ দিন পরই জানা যাবে, খেতাব কাদের। তাই বারেতোকে হাতের কাছে পেয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বড় ম্যাচ নিয়ে তাঁর ভাবনার কথা।
বড় ম্যাচের 'এক্স' ফ্যাক্টর প্রসঙ্গে বারেতো জানিয়েছেন, ‘বিদেশি ফুটবলারেরা সব সময়েই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ওরা বিদেশি হলেও বোঝে বড় ম্যাচের গুরুত্ব। এই ম্যাচ ওদের কাছেও বড় পরীক্ষা’। সবুজ তোতা আরও জানিয়েছেন, ‘বিদেশি ফুটবলারদের ঘিরেই বড় ম্যাচে টিমের গেমপ্ল্যান তৈরি হয়ে থাকে। চলতি কলকাতা লিগে অবশ্য দুই দলের ফুটবলাররাই দুরন্ত ফর্মে রয়েছে। বড় ম্যাচে সমস্ত হিসেব পাল্টে দিতে পারে সবাই।’
শিলিগুড়ি ম্যাচের আগে কলকাতায় শেষ ম্যাচে সুভাষ ভৌমিকের টালিগঞ্জ অগ্রাগামীকে ৫-০ হারিয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল, আবার। ৮ ম্যাচে তাদেরও সংগ্রহ ২২ পয়েন্ট। মোহনবাগানের চেয়ে গোলপার্থক্যে অনেক এগিয়ে থাকায় বড় ম্যাচে ড্র করতে পারলেই আটে আট করতে পারে ইস্টবেঙ্গল। মরসুমের প্রথম পর্বে গোল না পেলেও মহালয়ার বিকেলে উইলিস প্লাজার হ্যাটট্রিক নিশ্চিতভাবেই তাতিয়ে দিয়েছিল সমর্থকদের, যে-কারণে কিছু সমর্থক খেলা দেখে ফেরার পথে মোহনবাগান ক্লাবের সামনে এসে অসভ্যতা করে, যার জেরে মোহনবাগান ক্লাবের তরফে পরে ময়দান থানায় এফআইআর-ও করা হয়। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ঘটনার নিন্দা করে জানিয়ে দিয়েছেন, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই।
No comments