ফেডারেশন কাপে আইজলের গ্রুপে ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু
রাইট স্পোর্টস ডেস্ক
আই লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্লাব ফুটবলে ভাবনা এখন ফেডারেশন কাপ নিয়ে। কটকের বারবাটি স্টেডিয়ামে যে প্রতিযোগিতা শুরু হবে আগামী ৭ মে।
মোট আট দলের প্রতিযোগিতা। অংশ নিচ্ছে সদ্যসমাপ্ত আই লিগের প্রথম থেকে অষ্টম স্থান পাওয়া দলগুলো। দুটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম অর্থাৎ এ গ্রুপে আছে আই লিগের প্রথম, তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম স্থানে থাকা দল। বি গ্রুপে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও সপ্তম দল। তাই, আই লিগে চ্যাম্পিয়ন আইজল এফসি-র সঙ্গে একই গ্রুপে ইস্টবেঙ্গল আর, আই লিগে রানার্স মোহনবাগানের সঙ্গে আবারও চতুর্থ বেঙ্গালুরু।
ফাইনাল নিয়ে সামান্য সমস্যা। আগামী ১৭ মে, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচে মোহনবাগান খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। যদি মোহনবাগান ও বেঙ্গালুরুর মধ্যে কোনও একটি (বা, দুটিই) দল ফাইনালে পৌঁছয়, ফেডারেশন কাপের ফাইনাল হবে ২১ মে। আর যদি, এই দুটি দলের কোনওটিই ফাইনালে না পৌঁছয়, ফাইনাল ১৮ মে।
গ্রুপ এ – আইজল এফসি (চ্যাম্পিয়ন), ইস্টবেঙ্গল (তৃতীয়), চার্চিল ব্রাদার্স (ষষ্ঠ), চেন্নাই সিটি (অষ্টম)
গ্রুপ বি – মোহনবাগান (দ্বিতীয়), বেঙ্গালুরু এফসি (চতুর্থ), শিলং লাজং এফসি (পঞ্চম), ডিএসকে শিবাজিয়ান্স (সপ্তম)
সূচি
গ্রুপ এ
৭ মে
আইজল-চেন্নাই (৪-০০), চার্চিল – ইস্টবেঙ্গল (৭-০০)
৯ মে
চেন্নাই – ইস্টবেঙ্গল (৪-০০), আইজল – চার্চিল (৭-০০)
১১ মে
চেন্নাই – চার্চিল (৪-০০), আইজল – ইস্টবেঙ্গল (৭-০০)
গ্রুপ বি
৮ মে
মোহনবাগান – শিবাজিয়ান্স (৪-০০), বেঙ্গালুরু – লাজং (৭-০০)
১০ মে
শিবাজিয়ান্স – বেঙ্গালুরু (৪-০০), মোহনবাগান – লাজং (৭-০০)
১২ মে
শিবাজিয়ান্স – লাজং (৪-০০), মোহনবাগান – বেঙ্গালুরু (৭-০০)
সেমিফাইনাল
১৪ মে
গ্রুপ এ চ্যাম্পিয়ন – গ্রুপ বি রানার্স (৪-০০)
গ্রুপ বি চ্যাম্পিয়ন – গ্রুপ এ রানার্স (৭-০০)
ফাইনাল
১৮ অথবা ২১ মে
No comments