নেইমারের বোনের সঙ্গে ডেটিং করছেন গাবিগোল
রাইট স্পোর্টস ডেস্ক
ইন্তার মিলানের স্ট্রাইকার গাব্রিয়েল ‘গাবিগোল’ বারবোসা ডেটিং করছেন নেইমারের বোন রাফেল্লা বেকরানের সঙ্গে। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের সাদাকালো ছবিও দেওয়া হয়েছে ইনস্টাগ্রামে।
ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েলকে এক সময় ডাকা হত ‘নতুন নেইমার’ নামে। ইন্তার মিলানের এই স্ট্রাইকার আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামেন নেইমারের সঙ্গেই, ব্রাজিলের হলুদ জার্সি গায়ে।
নেইমারের ফুটবল জীবন শুরু সানতোস ক্লাবে। এরপর ৭১.৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন বার্সেলোনায়। খুব শিগগিরই ঝলসে ওঠেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশে।
গাব্রিয়েলও এসেছেন সানতোস থেকে। ইউরোপে এসে ইন্তার মিলানে যোগ দেওয়ার আগে দু-দুবার ছিলেন সানতোসের লিগ জয়ী দলে। এই মরসুমে ইন্তার মিলানের হয়ে এখনও পর্যন্ত একটি গোল করেছেন ২০ বছরের এই তরুণ। এরপরেই নেইমারের বোনের সঙ্গে ডেটিংয়ের কারণে খবরের শিরোনামে নয়া নেইমার।
দুজনেই ইনস্টাগ্রামের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছেন এবং যথারীতি তাঁদের ভক্তরা একথা জেনে যারপরনাই খুশি।
No comments