বজরং-এর সোনা, সরিতার রুপো
রাইট স্পোর্টস ডেস্ক
এশীয় কুস্তির আসরে সোনা জিতল ভারত। পুরুষদের ফ্রি স্টাইল ক্যাটেগরিতে কোরিয়ার লি সেউংচুলকে হারিয়ে সোনা জিতলেন বজরং পুনিয়া। সিনিয়র এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে নেমেছিলেন তিনি। শনিবারের ফাইনালে লি-কে ৬-২ পয়েন্টে হারিয়ে। প্রথমে ০-২য়ে পিছিয়ে পড়েছিলেন বজরং। এরপরেই লড়াইয়ে ফিরে হরিয়ানার এই ২৩ বছরের কুস্তিগীর পরপর ৩টি পয়েন্ট জেতেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ফাইনালে পৌঁছনোর আগে বজরং ৪-৩য়ে হারিয়েছেন উজবেকিস্তানের সিরোজিদ্দিন হাসানভকে। এরপর টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন মেইসাম নাসিরিকেও হারান ৭-৫ পয়েন্টে। এই টুর্নামেন্টে ভারতের সম্ভাব্য সোনাজয়ীদের মধ্যে ছিলেন বজরং ও সরিতা মোর। তবে কিরঘিজস্তানের আইসুলু তিনিবেকোভার কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল সরিতাকে। ওজন বেড়ে যাওয়ায় এবার ৫৮ কেজির বদলে ৬০ কেজিতে নামেন সাক্ষী। তাঁর বদলে ৫৮ কেজিতে নামেন সরিতা।
No comments