ধোনিকে টপকে গেলেন রোহিত
রাইট স্পোর্টস ডেস্কআইপিএলের প্রথম টিম হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে শুধু তিনবার খেতাব জেতানোই নয়, কুড়ি-বিশের রেকর্ডের খাতায় মহেন্দ্র সিং ধোনিকেও টপকে গেলেন রোহিত শর্মা!
কেরিয়ারে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেতাব তাঁর নামের পাশে। সব মিলিয়ে জিতলেন সাতটা ট্রফি। যা ধোনি তো বটেই, আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় টিমের সদস্য ছিলেন রোহিত। ২০১৬ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিমেরও। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ এক বার টি-টোয়েন্টি খেতাব। এ ছাড়া, চার বার আইপিএল চ্যাম্পিয়ন। তিন বার মুম্বইয়ের হয়ে। এক বার ডেকান চার্জার্সের হয়ে।
ধোনির রয়েছে ৬টা খেতাব। সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, অম্বাতি রায়াডুরাও জিতেছেন ৬টি করে টি-টোয়েন্টি খেতাব। ৫টি করে জিতেছেন ইউসুফ পাঠান ও হরভজন সিং।
এক নজরে আইপিএল দশ
ব্যাটিং
অরেঞ্জ ক্যাপ: ডেভিড ওয়ার্নারের, ৬৪১ রান
সবচেয়ে বেশি ছয়: গ্লেন ম্যাক্সওয়েলের, ২৬টি
সর্বোচ্চ স্কোর: ডেভিড ওয়ার্নারের, ১২৬
সেরা ব্যাটিং স্ট্রাইক রেট: ক্রিস লিন, ১৮০.৯৮
বোলিং
সেরা বোলার: ভুবনেশ্বর কুমার, ২৬ উইকেট
সেরা বোলিং বিশ্লেষণ: অ্যান্ড্রু টে, ৫-১৭
সেরা বোলিং গড়: অ্যান্ড্রু টে, ১১.৭৫
সেরা বোলিং ইকনমি: নাথু সিং, ৩.৭৫
No comments