আই লিগ জিততে সোনির ম্যাজিক-পয়েন্ট ‘৩৯’!
রাইট স্পোর্টস ডেস্ক
আই লিগ জিততে হলে অন্তত কত পয়েন্ট পেতে হবে?
সোনি নর্দে বলছেন, ‘৩৯’!
সেই ম্যাজিক-পয়েন্টে পৌঁছতে হলে আরও ১৮ পয়েন্ট চাই মোহনবাগানের। প্রথম ৯ ম্যাচে সবুজমেরুন বাহিনী পেয়েছে ২১ পয়েন্ট।
হাইতির তারকা ফুটবলারের মতে, আরও ১৮ পয়েন্ট পাওয়া নিশ্চিত করতে পারলেই ৩৯ পয়েন্টের ম্যাজিক-ফিগার, এবং কাঙ্ক্ষিত ট্রফি তাঁদের।
ইস্টবেঙ্গল যে দশম ম্যাচে পৌঁছে অপরাজিত আখ্যা হারাল, থেমে থাকল ২১ পয়েন্টেই, তা নিয়ে এক্ষুনি ভাবতে রাজি নন সোনি। তাঁর লক্ষ্য সামনের তিনটি ম্যাচ।
এএফসি-র ফিরতি ম্যাচ ২৮ ফেব্রুয়ারি, রবীন্দ্র সরোবরে। তারপর আই লিগে মোহনবাগানের তিন ম্যাচ যথাক্রমে – বনাম চার্চিল (অ্যাওয়ে, ৪ মার্চ), বনাম মুম্বই এফসি (হোম, ৮ মার্চ), বনাম বেঙ্গালুরু এফসি (অ্যাওয়ে, ১১ মার্চ)। দুটি ম্যাচ বাইরে খেলতে হবে, একটি ঘরের মাঠে।
সোনির কথায়, ‘এই তিনটি ম্যাচে ভাল খেলতেই হবে। তা হলেই আমরা বেশ ভাল জায়গায় থাকতে পারব। লিগে অনেক কিছুই হয়। পয়েন্ট যে কোনও দলই হারাতে পারে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার চেষ্টা করতে হবে। আগামী তিনটি ম্যাচ তাই খুব গুরুত্বপূর্ণ।’
এখন দেখার, ‘ম্যাজিক’ ৩৯ পয়েন্টে পৌঁছতে এই তিন ম্যাচ থেকে কত পয়েন্ট তুলে নিতে পারে সোনির মোহনবাগান।

No comments