ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি কিরগিজস্তানের দীর্ঘদেহী স্ট্রাইকার আমিরোভ
রাইট স্পোর্টস ডেস্ক

হাইতির ওয়েডসন আনসেলমে, উগান্ডার ইভান বুকেনিয়া ও ত্রিনিদাদ-টোবাগোর উইলিস দেওন প্লাজার পর এবার কিরগিজস্তানের ইলদার আমিরোভ। দীর্ঘদেহী স্ট্রাইকার আমিরোভ হলেন ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি। ট্রেভর জেমস মর্গ্যানের নতুন স্ট্রাইকারের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, বয়স ২৯। জন্ম ৯ অক্টোবর ১৯৮৭। কিরগিজস্তানের জাতীয় দলে খেলেন। ২০১০ সালে শ্রীলঙ্কায় এএফসি চ্যালেঞ্জ কাপে ভারতকে হারিয়েছিল কিরগিজস্তান ২-১, গোল পেয়েছিলেন আমিরোভ। তবে, দেশের হয়ে ৩৩ ম্যাচে মাত্র দুটি গোলই করেছেন তিনি, যার একটি ছিল ভারতের বিরুদ্ধে। এখন খেলছিলেন তুরস্কের তুরানস্পোর ক্লাবের হয়ে। সোমবার তাঁকে সই করানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন ইস্টবেঙ্গল কর্তারা। খুব তাড়াতাড়িই তাঁকে কলকাতায় আনার তোড়জোর চলছে। আইজল এফসি-র বিরুদ্ধে আই লিগের প্রথম খেলায় পরিষ্কার হয়ে গিয়েছিল, গোল করার লোকের অভাব রয়েছে লালহলুদ আক্রমণে। প্রথম ম্যাচে প্রায় বিনা অনুশীলনেই মাঠে নেমে প্লাজা সামান্য হলেও আশার আলো দেখিয়েছিলেন। পাশে আমিরোভকে পাওয়ার পর ইস্টবেঙ্গলের গোল পাওয়া সহজ হবে কিনা, সেটাই দেখার। মর্গ্যানের নজর থাকে নিজেদের রক্ষণ বা মাঝমাঠ থেকে বিপক্ষ বক্সে বল তুলে-তুলে খেলা এবং সেট পিস-এর ওপর। সেই কারণেই হয়ত ৬ ফুট ২ ইঞ্চির এই স্ট্রাইকারকে সই করালেন ইংরেজ কোচ মর্গ্যান।

No comments