ধরা পড়লেন কার্টার, বোল্টের সোনা কমে ৮
‘ট্রিপল-ট্রিপল’ রইল না আর। ‘হৃদয়বিদারক’ বলেছিলেন বোল্ট।
বাদ গেল বেজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলের সোনা
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_2886" align="alignleft" width="300"]
ডোপ টেস্টে ধরা পড়লেন নেস্তা কার্টার। একটা সোনা বাদ চলে গেল উসেইন বোল্টের! ‘ট্রিপল-ট্রিপল’ রইল না আর।
বেজিং-য়ে ৪x১০০ মিটার রিলে দৌড়ে জামাইকার হয়ে দৌড় শুরু করেছিলেন কার্টার। শেষ পর্যন্ত ৩৭.১০ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছিল জামাইকা, বিশ্বরেকর্ড করে। আর, তার আগেই ১০০ মিটার ২০০ মিটার দৌড়ে সোনা জেতায় প্রথম হ্যাটট্রিক করেছিলেন বোল্ট।
কিন্তু, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কার্টারের মূত্র ও রক্তের নমুনায় নিষিদ্ধ মিথাইলহেক্সানিয়ামাইন-এর সন্ধান পাওয়া গিয়েছে। রিও অলিম্পিকের আগে থেকেই ৩১ জন সন্দেহভাজন অ্যাথলিটের তালিকায় নাম ছিল কার্টারের। যে-কারণে রিও-তে অংশ নেননি কার্টার। বুধবার আন্তর্জাতিক অলিম্কপি কমিটি জানিয়ে দেয়, কার্টার ধরা পড়েছেন। তাঁর সোনার পদক, যা আসলে জামাইকার, ফিরিয়ে নেওয়া হবে।
ফলে, তিন অলিম্পিকে ‘তিন তিরিক্কে নয়’ সোনা জেতার যে রেকর্ড ছিল উসেইন বোল্টের, রইল না। এখন তিনি আটটি সোনার মালিক। ওই দৌড়ে জামাইকার বাকি দুজন, আসাফা পাওয়েল ও মাইকেল ফ্রেটারের সোনাও থাকল না আর।
‘হৃদয়বিদারক তো বটেই। সারা জীবন ধরে পরিশ্রম করি আমরা, অলিম্পিকে সোনা পেতে, চ্যাম্পিয়ন হতে। কিন্তু কিছু করারও নেই। ডোপ-পরীক্ষায় ধরে পড়লে যেহেতু পদক ফেরত দিতে হবে, দিয়ে দেব, সমস্যা নেই। জীবনে এমন অনেক কিছুই ঘটে, যেখানে কিছু করার থাকে না। এটাও তেমনই একটা ঘটনা’, বলেছিলেন বোল্ট, আগেই। শেষ পর্যন্ত সত্যি হল সেটাই।
বেজিংয়ে সেই ৪x১০০ মিটার রিলে দৌড়ে রুপো পেয়েছিল ত্রিনিদাদ-টোব্যাগো, ব্রোঞ্জ ছিল জাপানের। এখন ত্রিনিদাদ-টোব্যাগো সোনার দাবিদার, জাপান রুপো আর ব্রাজিল পেতে চলেছে ব্রোঞ্জ।
No comments