মুম্বইয়ের বিরুদ্ধে না-জিতলে সমস্যা বাড়বে জিকোর
আইএসএল মিডিয়া রিলিজ
[caption id="attachment_2519" align="alignleft" width="300"]
অনুশীলনে দিয়েগো ফোরলান। ছবি - আইএসএল[/caption]
অবাক করে দেওয়া পা্রফরম্যান্সের ধারা ধরে রাখতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। একমাত্র তা হলেই সেমিফাইনালের আলো দেখতে পারে এফসি গোয়া, তৃতীয় হিরো ইন্ডিয়ান সুপার লিগে।
এই মুহূর্তে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গোয়া আছে সবার শেষে। চার ম্যাচ বাকি। এই চার ম্যাচে ১২ পয়েন্ট পেলে তবেই হয়ত প্রথম চারে থাকা নিশ্চিত হতে পারে। নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়েছিল গোয়া। একেবারে শেষ মুহূর্তে রোমিও ফেরনান্দেজের গোলে, খেলার গতির বিরুদ্ধে। বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে একই রকম পারফরম্যান্স আশা করবেন জিকো, তাঁর ফুটবলারদের কাছে।
আগের ম্যাচের পারফরম্যান্স থেকে তো বটেই, গোয়া অনুপ্রেরণা পেতে পারে আরও একটি ঘটনা থেকেও। এবারই প্রথম মুম্বই সিটি এফসি-কে মুম্বইতে হারিয়েছিল গোয়া।
ঘরের মাঠে চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট পেয়েছে গোয়া। প্রথম তিনটি ম্যাচ হারের পর রবিন সিং ও রোমিও ফেরনান্দেজের মতো ভারতীয় ফুটবলাররা গোল করতে শুরু করায় নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে গোয়া। দুজনেই গোল করেছেন, একে অপরের জন্য গোলের পাস বাড়িয়েছেন। আর রবিন সিংকে গোলের পাস বাড়ানোর পর ভারতীয় ফুটবলার হিসাবে সবচেয়ে বেশি সাতটি গোলের পাস বাড়ানোর রেকর্ডও এখন রোমিওর নামেই।
মুম্বই সিটি এফসি গোয়া পৌঁছেছে এফসি পুনে সিটির কাছে ০-১ হেরে। খেলার শেষ মিনিটে রক্ষণের ভুলে পুনের ইউজেনিসন লিংদো গোল করে গিয়েছিলেন। সেই হারের ফলে মুম্বই খানিকটা পিছিয়ে পড়েছে সেমিফাইনালের লক্ষ্যে। কিন্তু এবারের আইএসএল-এ তাদের বাইরের ম্যাচের রেকর্ড ঈর্ষণীয়।
আইএসএল ২০১৬য় অ্যাওয়ে ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেয়েছে মুম্বই। অন্য সব দলের চেয়ে বেশি। তিনটি ম্যাচ জিতেছে বাইরে খেলতে গিয়ে। আইএসএল-এর প্রথম দু’বছরে মোট যতগুলি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল, সংখ্যাটা তার চেয়ে ২ বেশি!
‘বেশ ভাল জায়গায়ই আছি আমরা। তবে, শেষ ম্যাচে হারের ফলে সবাই বুঝতে পেরেছে, সেমিফাইনালে পৌঁছনোর কাজটা ঠিক কতটা কঠিন। প্রতিটি ম্যাচেই কঠিন লড়াই, প্রতিটি পয়েন্টের জন্য মরণপণ লড়াই করতে হবে। আমি নিশ্চিত, ফুটবলাররাও বুঝতে পারছে, এই ম্যাচেও কী কঠিন লড়াই অপেক্ষা করছে আমাদের সবার জন্য,’ বলেছেন মুম্বইয়ের কোচ আলেকজান্দ্রে গিমারায়েস।
১০ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়েছে মুম্বই। এখন আছে তৃতীয় স্থানে। লিগের শীর্ষে দিল্লি ডায়নামোস, ১৭ পয়েন্ট নিয়ে। তারপর কেরালা ব্লাস্টার্স, ১৫ পয়েন্টে। তবে মুম্বইয়ের পর আছে আতলেতিকো দে কলকাতা (১৩) ও এফসি পুনে সিটি(১২)। আরও একটি করে ম্যাচ জিতলেই তারা ধরে ফেলতে পারে বা পেরিয়ে যেতে পারে মুম্বইকে। তা ছাড়াও, দুটি দলের হাতেই আছে একটি করে বাড়তি ম্যাচ।
এফসি গোয়া এখনও সবার শেষে, ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে।

No comments