গোলটা আমার খুব দরকার ছিল: কাতসুমি
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_1853" align="alignleft" width="300"]
গোলের পর কাতসুমি। ছবি— আইএসএল[/caption]
প্রথম বার আইএসএল খেলতে নেমেই যে চমকে দেবেন তিনি, কেউই ভাবেনি। মোহনবাগানকে গত তিন বছর ধরে টানছেন যিনি, সেই কাতসুমি ইউসার গোলে শচীন তেন্ডুলকারের কেরালা ব্লাস্টার্সকে উদ্বোধনী ম্যাচে হারাল নর্থইস্ট।
ম্যাচের পর কাতসুমি বলেছেন, ‘প্রথম বার আইএসএল খেলছি। আমার জন্য এই গোলটা খুব জরুরি ছিল। তবে সবার উপরে টিম। আর আমার গোলটা যে টিমের কাজে লেগেছে, এটা ভেবেই ভালো লাগছে।’
জাপানি-আর্জেন্তাইন জুটি কি এ বার টানবে নর্থইস্টকে? উদ্বোধনী ম্যাচের পর সেই স্বপ্নই দেখছে জন আব্রাহামের টিম! আর্জেন্তিনার নিকোলাস ভেলেজের পাস থেকেই গোলটা করেছেন কাতসুমি। তার পর বাগানের জাপানি বলেই দিয়েছেন, ‘নিকোলাস আর আমি দু’জন মিলে বারবার জায়গা বদল করেছি। প্রতিপক্ষকে ঝামেলায় ফেলার জন্য তীব্র গতিতে ঢুকেছি বিপক্ষ বক্সে। মনে হচ্ছে, নিকো আর আমার জুটিটা দাঁড়িয়ে যাবে।’
প্রথম বার আইএসএল খেলতে কেমন লাগল? কাতসুমি বলেছেন, ‘দারুণ অভিজ্ঞতা। প্রথম বার আইএসএল খেলেতে নেমে বুঝতে পারছি, কতটা উন্মাদনা রয়েছে সমর্থকদের মধ্যে। আমার গোল আর টিমের জয় ওদেরই উৎসর্গ করলাম।’
মাঠে নামার আগে কোচ নেলো ভিনগাদার কী পরামর্শ ছিল? ‘কোচ বলেছিলেন, বলটা ধরে খেলার চেষ্টা করো। সেটা করতে পারলেই বিপক্ষ চাপে পড়ে যায়। তা-ই হয়েছে।’

No comments