সুয়ারেজের উরুগুয়েকে টপকে একে ব্রাজিল
ভেনেজুয়েলা-০ : ব্রাজিল-২
(খেসুস ৮’, উইলিয়ান ৫৩’)
[caption id="attachment_1952" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
রাশিয়া বিশ্বকাপের লাতিন আমেরিকান বাছাই পর্ব রীতিমতো জমে গেল। এক দিকে, ভেনেজুয়েলাকে এস্তাদিও মেত্রোপোলিতানো দে মেরিদা-য় ২-০ হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে যেমন লিগ টেবলের শীর্ষে উঠে পড়ল তিতের ব্রাজিল, অন্য দিকে তেমনই আবার আর্জেন্তিনা ঘরের মাঠে হেরে বসেছে, কলম্বিয়ার কাছে আটকে গিয়েছে উরুগুয়ে। ফলে, নেইমাররা এখন বেশ স্বস্তিজনক জায়গায়।
বলিভিয়া ম্যাচে কার্ড দেখায় এই ম্যাচে ছিলেন না নেইমার। তবু ব্রাজিলের জিততে অসুবিধা হয়নি। ভেনেজুয়েলার বিরুদ্ধে একেবারে শুরুতেই গোল দেয় ব্রাজিল। ৮ মিনিটে প্রতিপক্ষের ভুল থেকে ১-০ গাব্রিয়েল খেসুসের। চমৎকার ফর্মে রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগের তিন ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। ১৯ বছরের ফরোয়ার্ডকে নিয়ে ব্যাপক হইচই চলছে ব্রাজিলে। প্রথমার্ধের মতোই বিরতির ঠিক আট মিনিট পরেই ২-০ করেন উইলিয়ান।
এই জয়ের ফলে ব্রাজিল আরও ভাল জায়গায় পৌঁছে গেল প্রাক বিশ্বকাপ বাছাই পর্বে। তিতে কোচ হয়ে আসার পর থেকে দারুণ এগিয়ে চলেছে ব্রাজিল। টানা চারটে ম্যাচ জিতল। এই চার ম্যাচে মাত্র ১টা গোল খেয়েছে ব্রাজিল। দিয়েছে ১২ গোল।
তিতের অবশ্য সবচেয়ে বড় পরীক্ষা পরের ম্যাচে। আর্জেন্তিনার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে ব্রাজিল।
No comments