নেপালের বিরুদ্ধে আজ দংই পরিত্রাতা
[caption id="attachment_1833" align="alignleft" width="300"]
দংই ভরসা। ছবি— ফেসবুক[/caption]
রাইট স্পোর্টস ডেস্ক
যতটা সহজ মনে হচ্ছিল, ততটা নয়। বরং বলা উচিত, নেপালের থ্রি স্টারকে হারিয়ে ইস্টবেঙ্গলের পক্ষে বরদলুই ট্রফি জেতা বেশ কঠিন কাজ!
কেন? ছোট উত্তর। চোটে রীতিমতো মিনি হাসপাতাল হয়ে রয়েছে লাল-হলুদ শিবির।
কালাম অ্যাঙ্গাসের প্রবল জ্বর। ডেঙ্গু সন্দেহ করা হচ্ছে। রক্ত পরীক্ষাও করা হয়েছে। রিপোর্ট পাওয়া যাবে সন্ধেয়। তবে তাঁর খেলার কোনও প্রশ্ন নেই। কালামের বদলে কাকে খেলাবেন কোচ, সেটাই ভাবিয়ে তুলেছে রঞ্জন চৌধুরীকে। তাঁর বদলে তৈরি রাখা হচ্ছে কৌশিককে।
কালামকে বাদ দিলে বাকি শিবিরের হালও একই রকম। প্রায় জনা দশেক ফুটবলারের চোট। কারও ছোট, কারও বড়। প্রথম একাদশ কী ভাবে সাজাবেন রঞ্জন চৌধুরী-অভিজিৎ মণ্ডল, তা নিয়ে বেশ চাপে।
ক্লাব হিসেবে নেপালের থ্রি স্টার বেশ ভালো। তারা ওই দেশের প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন। তিনটে ভালো মানের বিদেশি। যার মধ্যে আবার এক জন নাইজিরিয়ান স্ট্রাইকার রয়েছে বেশ ভালো মানের। যিনি বরদলুইয়ে গোলও পেয়েছেন।
নেপালের থ্রি স্টারকে হারাতে ইস্টবেঙ্গলের সেরা বাজি হতে পারেন দো দং। কোরিয়ান মিডফিল্ডার সারা টুর্নামেন্টে দারুণ ছন্দে। তিনটে গোল করেছেন চারটে ম্যাচে। টিমের বাকি গোলের পিছনেও রয়েছে তাঁর অবদান। ফাইনালে ঝলসে উঠুন কোরিয়ান, সেটাই চাইছেন রঞ্জন-অভিজিৎরা।
সেমিফাইনালে তেমন খেলতে পারেননি দং। টানা ম্যাচ খেলার ক্লান্তি রয়েছে তাঁর। তবু ফাইনালে নিজেকে মেলে ধরতে চাইছেন দং।
ছন্দে থাকা দং আর গোলের মধ্যে থাকা আদিলেজা কি ঝলসে উঠবেন ফাইনালে?

No comments