Saturday, September 10, 2016

এবার হাফডজন মোহনবাগানের!

মোহনবাগান ৬ আর্মি একাদশ ০
বিদেমি ১৩, ৫৩, ৬৪, ৯০+২, ডাফি ৫৯, আজহার ৭৬


 

14233234_10155374011699762_6888758403309134548_nরাইট স্পোর্টস ডেস্ক


আজহারউদ্দিনের পাস থেকে বিদেমির গোল, ১৩ মিনিটে, ১-০।
আবার আজহারউদ্দিনের পাস থেকে বিদেমির গোল ৫৩ মিনিটে, ২-০।
বিদেমির পাস থেকে ৫৯ মিনিটে ডাফির গোল, ৩-০।
৬৪ মিনিটে হ্যাটট্রিক বিদেমির, ৪-০। মোহনবাগান ফুটবলারদের দ্বিতীয় হ্যাটট্রিক কলকাতা লিগে। প্রথমটা করেছিলেন ডাফি।
প্রবীরের পাস থেকে আজহারউদ্দিনের গোল ৭৯ মিনিটে, ৫-০।
ইনজুরি টাইমে, ৯২ মিনিটে, বিদেমির চতুর্থ গোল, ৬-০।
নিজেদের মাঠে মোহনবাগান আবার স্বমূর্তিতে। দিন আট পর খেলতে নেমে। অবশ্য নিজেদের মাঠ ‘টেকনিক্যালি’ বলা মুশকিল। টালিগঞ্জ ম্যাচে ঝামেলা হওয়ার পরই বলে দেওয়া হয়েছে, কলকাতা লিগে ‘নিজেদের মাঠ’ বলে কিছু নেই। সবই আইএফএ-র মাঠ!
‘সরকারি’ হিসাবে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট এখন মোহনবাগানের। ৬ জয়, ১ ড্র। ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেওয়া ম্যাচের পয়েন্ট কাটা বা অন্যান্য সিদ্ধান্ত আইএফএ জানাবে, তারপর। এখনকার হিসাবে ইস্টবেঙ্গলের তুলনায় (৭ ম্যাচে ২১ পয়েন্ট) দু-পয়েন্ট পিছিয়ে থাকল মোহনবাগান।
বিদেমি আর ডাফির যুগলবন্দি এবার আই লিগে দেখা যাবে কিনা নিশ্চিত নয়। সনি নর্দে তো আসবেনই। কিন্তু দুজনে আপাতত কলকাতা লিগে গোল করেই চলেছেন। ৭ ম্যাচে মোট ১৯ গোল করল মোহনবাগান, খেয়েছে মাত্র দুটি গোল। গোল পার্থক্যে ১৭, সবার ওপরে। কিন্তু, বড় ম্যাচ না-খেলায় আর পিয়ারলেসের বিরুদ্ধে ড্র করায় তালিকায় দ্বিতীয়!
ম্যাচ চূড়ান্ত একপেশে। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে অপেক্ষা খানিকক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্মি একাদশ জোরালো আবেদন জানিয়েছিল পেনাল্টির, যা রেফারি অরবিন্দ বেরা গ্রাহ্য করেননি। তখন অবশ্য খেলার ফল ১-০ ছিল। দ্বিতীয় গোলটা তারপরই পেয়ে যায় মোহনবাগান। আর থামানো যায়নি বিদেমিদের।

No comments:

Post a Comment