মেসিকে ছাড়াই জিতল বার্সা
মোনচেনগ্ল্যাডবাখ-১ : বার্সেলোনা-২
(হ্যাজার্ড ৩৪’) (তুরান ৬৫’, পিকে ৭৩’)
[caption id="attachment_1811" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
চোটের জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে লিও মেসি। টিমের সেরা প্লেয়ার না থাকার চাপ নিয়েও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জিতল বার্সেলোনা। ০-১ পিছিয়ে থেকে মোনচেনগ্ল্যাডবাখকে ২-১ হারাল লুইস এনরিকোর টিম।
আগের তিন ম্যাচে জিততে না পারার জন্য বার্সাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। জার্মানিতে ফের জয়ের মুখ দেখল এনরিকের টিম। প্রথমার্ধটা কিন্তু অন্য রকমই ছিল। ঘরের মাঠে মোনচেনগ্ল্যাডবাখ কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিল। ৩৪ মিনিটে মাহমুদ দাহুদের পাস থেকে টিমকে এগিয়ে দেন বেলজিয়ামের ফরোয়ার্ড থোর্গান হ্যাজার্ড। ০-১ এর পর সুয়ারেজ-নেইমাররা প্রবল ভাবে ম্যাচে ফেরার চেষ্টা করেন। মেসিহীন বার্সা টেনে নিয়ে যান সুয়ারেজ-নেইমার জুটিই।
বিরতির পর বার্সেলোনার সমতা ফেরায় আর্দা তুরানের গোলে। চলতি মরসুমে তিনি চমৎকার ফর্মে রয়েছেন। সব মিলিয়ে ৯ ম্যাচে ৫ গোল করেছেন। ৪টে করিয়েছেন। ৫৯ মিনিটে মাঠে নেমে ৬৫ মিনিটে ১-১ করেন তুরান, নেইমারের পাস থেকে। এর আট মিনিটের মধ্যে ২-১ বার্সার। জেরার পিকের গোলে।
ম্যাচের পর এনরিকে বলেছেন, ‘ওরা আমাদের উপর চাপটা ধরে রাখার চেষ্টা করেছি। ৫টা ডিফেন্ডার, দুটো ডিফেন্সিভ উইঙ্গার নিয়ে নেমেছিল মাঠে। প্রথমার্ধটা জুড়ে ওরা বল তাড়া করে গিয়েছে। বিরতির পর আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়েছিলাম। যোগ্য টিম হিসেবেই জিতেছি।’
No comments