শুরুতেই চমক! পঞ্চম হয়ে সেরা ৩২-এ অতনু
রাইট স্পোর্টস ডেস্ক

অলিম্পিক মশাল জ্বলেনি এখনও। কিন্তু ভারতকে গর্বিত করে ফেললেন বাংলার অতনু দাস! পুরুষদের তীরন্দাজিতে ভারতের একমাত্র প্রতিনিধি ব্যক্তিগত ইভেন্টে শুরুই করলেন পঞ্চম হয়ে। পৌঁছলেন সেরা ৩২-এ। পরের রাউন্ড আগামী ৮ অগাস্ট।
প্রথম দিন ১২ রাউন্ড শেষে অতনুর স্কোর ৬৮৩। দুই সিনিয়র তীরন্দাজ জয়ন্ত তালুকদার আর মঙ্গল সিং চাম্পিয়াকে পেছনে ফেলে কলকাতার ছেলে অতনু পৌঁছেছিলেন রিও-তে। ভারতজুড়ে খানিক বিতর্ক ছিল। চাম্পিয়া যেহেতু অলিম্পিক ‘কোটা’ এনেছিলেন ডেনমার্কের বিশ্ব তীরন্দাজি প্রতিযোগিতা থেকে, অনেকেরই মত ছিল, চাম্পিয়ারই যাওয়া উচিত। কিন্তু, ভারতীয় তীরন্দাজ সংস্থা বেঙ্গালুরুতে ট্রায়াল নিয়েছিল। তাতে ছন্দহীন চাম্পিয়া ছিলে সবার শেষে। আর অতনু শীর্ষে। তাই তাঁকেই পাঠানোর সিদ্ধান্ত নেয় দেশে তীরন্দাজির নিয়ামক সংস্থা।
সেই সিদ্ধান্ত যে ঠিক ছিল, রিও-তে প্রথম দিনই বোঝালেন অতনু। প্রথম ছ’টি তীর ছোড়ার পর অতনু ছিলেন তৃতীয় স্থানে। ১২ রাউন্ডে মোট ৭২ তীরের পর তাঁর স্থান পঞ্চম, মোট স্কোর ৬৮৩। কীভাবে উঠে এসেছিলেন অতনু দেখে নিন নিচের টেবলে –
দক্ষিণ কোরিয়ার কিম উজিন এবশ্য অলিম্পিক এবং বিশ্বরেকর্ড করলেন এই ইভেন্টেই, ১২ রাউন্ডে ৭০০ পয়েন্ট তুলে। অতনুর কৃতিত্ব, দ্বিতীয় রাউন্ডে ২৪তম স্থানে চলে যাওয়া সত্ত্বেও পরের রাউন্ডগুলিতে নিয়মিত ভাল স্কোর করে শেষে প্রথম পাঁচে উঠে-আসা। ভারতীয় পুরুষদের দল যেহেতু যোগ্যতার্জন করতে পারেনি, যাবতীয় আশার কেন্দ্রে এখন অতনুই। বিশেষ করে প্রথমেই এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই ভরসা দেবে মহিলা তীরন্দাজদের, অতনুর পর নিজেদের যোগ্যতা প্রমাণে নামছেন যাঁরা।

| রাউন্ড | স্কোর | র্যাঙ্ক | মোট পয়েন্ট |
| ১ | ৫৮ | ৩ | ৫৮ |
| ২ | ৫৩ | ২৪ | ১১১ |
| ৩ | ৫৭ | ১৯ | ১৬৮ |
| ৪ | ৫৭ | ১৩ | ২২৫ |
| ৫ | ৫৫ | ১৭ | ২৮০ |
| ৬ | ৫৭ | ১৫ | ৩৩৭ |
| ৭ | ৫৫ | ১৪ | ৩৯২ |
| ৮ | ৫৭ | ১৩ | ৪৪৯ |
| ৯ | ৫৯ | ১০ | ৫০৮ |
| ১০ | ৫৮ | ১১ | ৫৬৬ |
| ১১ | ৫৯ | ৭ | ৬২৫ |
| ১২ | ৫৮ | ৫ | ৬৮৩ |

No comments