Sunday, August 21, 2016

বড় ম্যাচ বারাসতে? সিদ্ধান্ত মঙ্গলবার

রাইট স্পোর্টস ডেস্ক

CFL_Logo

মরসুমের শুরুতে প্রশ্ন ছিল, বড় ম্যাচ হবে তো?

মরসুম খানিকটা এগোনর পর প্রশ্নটা দাঁড়িয়েছে, বড় ম্যাচ কোথায়?

ইতিবাচক একটাই দিক, বড় ম্যাচ হচ্ছে, এ-নিয়ে সন্দেহটা আর নেই!

কলকাতা ফুটবল লিগ শুরুর আগেই মোহনবাগান জানিয়ে দিয়েছিল, আইএফএ-র কোনও প্রদর্শনী ম্যাচ খেলবে না। কিন্তু আইএফএ-র তরফে সাংবাদিক সম্মেলনে উৎপল গঙ্গোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছিলেন, মোহনবাগান এমন কোনও কথা তাঁকে বলেনি এবং সংবাদমাধ্যমে বা অন্য কোনও জায়গায় বলা কোনও কথা নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। যতক্ষণ না সরাসরি আইএফএ-কে কিছু বলা না হচ্ছে, তিনি ভাবতেই রাজি নন, এই প্রসঙ্গে।

আইএফএ-র কাছে মোহনবাগান এখনও সরকারিভাবে কিছু জানায়নি। সুতরাং, আইএফএ-রও ধরে নেওয়ার যথেষ্ট কারণ আছে যে, মোহনবাগান খেলবে বড় ম্যাচে।

কিন্তু, সমস্যা এবার মাঠ নিয়ে। খেলা কোথায় হবে?

যুবভারতী পাওয়া যাবে না নিশ্চিত। বারাসত না শিলিগুড়ি?

এবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ লিগে বড় দলগুলির খেলা টেলিভিশনে দেখাচ্ছে ইটিভি নিউজ বাংলা। দেখে নিতে হবে যে, নির্দিষ্ট দিনে খেলা দেখাতে হলে তারাও যাতে তাদের টিভি ক্যামেরা নিয়ে ঠিকঠাক সময়ে পৌঁছে যেতে পারেন।

এই সব নিয়ে আলোচনার জন্যই আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ সভা ডেকেছে আইএফএ। সেই দিনের সভায় ঠিক হবে, ম্যাচ কবে এবং কোথায়। খুব সম্ভবত শনিবার বা রবিবার বড় ম্যাচ। এখনও পর্যন্ত পাল্লা ভারী বারাসতেরই। কিন্তু, সরকারি কোনও সিদ্ধান্ত মঙ্গলবারের সভার আগে জানাতে পারছে না আইএফএ।

No comments:

Post a Comment