কলকাতা লিগের দিকে তাকিয়ে ডাফি
প্র্যাক্টিস ম্যাচে ফের গোল স্কটিশের
মোহনবাগান-২ : রেলওয়ে এফসি-০
(ডাফি ৮০, রাজু ৮৩)
[caption id="attachment_1013" align="alignright" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় বিদেশি ড্যানিয়েল সিবর্ন কবে আসবেন, এখনও ঠিক নেই। সমস্যা অনেক। কিন্তু একাই স্বপ্ন দেখাচ্ছেন আর এক বিদেশি— ড্যারেল ডাফি। প্রতি ম্যাচে গোল করছেন স্কটিশ ফুটবলার।
শনিবার কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে রেলওয়ে এফসির বিরুদ্ধে ২-০ শঙ্করলাল চক্রবর্তীর টিম। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৮০ মিনিটে ১-০ করেন ডাফি। তার ৩ মিনিট পরেই ২-০ করেন রাজু।
দ্বিতীয় বিদেশি কে হবেন বাগানের, তা নিয়ে এখনও সংশয় রয়েছে সমর্থকদের মনে। সিবর্ন কবে আসবেন, তা জানা যাচ্ছে না এখনও। কলকাতা লিগে বাগানের কোচ শঙ্করলাল অবশ্য পুরো টিমটাকেই ঘষেমেজে তৈরি করে নিতে চাইছেন। ভুলত্রুটি ধীরে ধীরে কমছে। তবু শঙ্করলাল সন্তুষ্ট নন। বরং জুনিয়রদের নিয়ে তিনি খুব বেশি পরীক্ষা-নিরীক্ষাতেও যেতে চান না। কলকাতা লিগে শুরুর কয়েকটা ম্যাচে টিমকে দেখে নিতে চাইছেন।
বাগানে অবশ্য স্বস্তির জায়গা ডাফি। স্কটিশকে প্রথম দিন থেকেই দেখে মনে হয়েছিল, তিনি যথেষ্ট ফিট। ম্যাচ খেলার মতো জায়গাতেই রয়েছেন। টানা প্র্যাক্টিস ম্যাচ খেললেন। তিনটে ম্যাচেই গোল পেয়েছেন ডাফি। এ বার স্কটিশ তাকিয়ে কলকাতা লিগের দিকে।
No comments