সাইনা নেহওয়ালের ইভেন্ট শুরু আজ । বৃহস্পতিবার রিওতে কী দেখবেন, কেন দেখবেন
রাইট স্পোর্টস ডেস্ক
যাঁর গলায় পদক দেখার জন্য মুখিয়ে রয়েছে সারা দেশ, সেই সাইনা নেহওয়াল আজ নামছেন কোর্টে।
লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর সাইনা দেশের ব্যাডমিন্টন আইকন। তাঁর জন্যই দেশে এই খেলাটার উন্মাদনা বেড়েছে ব্যাপক ভাবে। সেই সাইনার ইভেন্টের জন্য অধীর অপেক্ষা ছিল। সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেও সাইনা দারুণ ফর্মে আছেন। তাঁর সঙ্গে পুরো ভারতীয় ব্যাডমিন্টন টিমই নামছে আজ।
একই সঙ্গে গল্ফে যাত্রা শুরু করছেন বাংলার দুই গল্ফার অনির্বাণ লাহিড়ী ও এসএসপি চৌরাশিয়া। আজই আবার বক্সিংয়ে নামছেন শিবা থাপা।
এক নজরে আজকের ইভেন্ট
আর্চারি
বোম্বাইলা দেবী ও দীপিকা কুমারী
বিকেল সাড়ে ৫টা থেকে
ব্যাডমিন্টন
জ্বালা গুট্টা-অশ্বিন পুনাপ্পা (মেয়েদের ডাবলস)
বিকেল সাড়ে ৪টে
মানু আত্রি-সুমিথ রেড্ডি (ছেলেদের ডাবলস)
বিকেল সাড়ে ৫টা
পিভি সিন্ধু (সিঙ্গলস)
সন্ধে ৬টা ৪০ থেকে
সাইনা নেহওয়াল (সিঙ্গলস)
রাত ৮টা থেকে
গল্ফ
অনির্বাণ লাহিড়ী ও এসএসপি চোরাশিয়া
বিকেল ৪-০০ থেকে
বক্সিং (৫৬ কেজি)
শিবা থাপা
No comments