রোয়িং-এ কোয়ার্টার ফাইনালে দাত্তু ভোকানল
রাইট স্পোর্টস ডেস্ক

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভারতের জন্য সুখবর আনলেন প্রথম প্রতিযোগী দাত্তু ভোকানল। পুরুষদের রোয়িং-এ ‘সিঙ্গল স্কাল’ ইভেন্টে তিনি ছিলেন ভারতের একমাত্র প্রতিনিধি। প্রথম হিটে তৃতীয় হয়ে তিনি যোগ্যতার্জন করলেন কোয়ার্টার ফাইনালে খেলার। শীর্ষে ছিলেন কিউবার আংখেল রদরিগেজ, দ্বিতীয় স্থানে মেক্সিকোর হুয়ান কার্লোস।
ভারতের দাত্তু ২০০০ মিটার সিঙ্গল স্কালে সময় নিলেন ৭:২১.৬৭ মিনিট। মাঝে খানিকটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত তৃতীয় হলেন, টেকনিকে ভরসা রেখে। সিঙ্গল স্কালে টেকনিক ও ব্যালেন্স এই দুয়ের গুরুত্ব সবচেয়ে বেশি। যেহেতু একা একাই বোট নিয়ে যেতে হয়, সব কিছুই নিজের হাতে। রোয়িং-এ দাত্তু বাবান ভোকানলই এবার ভারতের একমাত্র প্রতিনিধি। অলিম্পিকে তিনি নবম ভারতীয় রোয়ার।
মহারাষ্ট্রের দাত্তু চাকরি করেন ভারতীয় সেনাবাহিনীতে। বছর পঁচিশের দাত্তুকে প্রশিক্ষণ দেন দ্রোণাচার্য কোচ ইসমাইল বেগ। ২০১২ থেকে রোয়িং শুরু করে চার বছরের মধ্যেই অলিম্পিকে যোগ্যতার্জন করে হইচই ফেলে দিয়েছিলেন দাত্তু। তারপর অলিম্পিকে প্রথম হিটে তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছনয় আশা বাড়ল দাত্তুকে ঘিরে। প্রসঙ্গত, চিনে এশিয়ান গেমসে পঞ্চম হয়েছিলেন তিনি, দু’বছর আগে। টার্গেট অলিম্পিক পোডিয়াম বা ‘টপ’ পরিকল্পনার অধীনে রিও-র জন্য প্রস্তুত হচ্ছিলেন দাত্তু।
হিটে তৃতীয় হওয়ায় তাঁর পরের পারফরম্যান্স থেকেই কিন্তু ১৩০ কোটি ভারতীয়র প্রত্যাশার বাড়তি চাপ!

No comments