রিওতে ১১ অগাস্ট নামছেন সাইনা-সিন্ধুরা
আর মাত্র ৪ দিন। তার পরই শুরু হয়ে যাচ্ছে রিও অলিম্পিক। ভারতীয়দের মধ্যে এ বারও পদক জেতার প্রবল সম্ভাবনা রয়েছে সাইনা নেহওয়ালের। রিওতে তিনি পঞ্চম বাছাই। ১১ অগাস্ট থেকে পদকের খোঁজে নামছেন গত বারের ব্রোঞ্জজয়ী ব্যাডমিন্টন তারকা। একই দিনে নামছেন পিভি সিন্ধুও।
এ দিনই ব্যাডমিন্টনের নির্ঘন্ট প্রকাশ করা হল। রিওতে ভারতীয়রা কে কার বিরুদ্ধে নামছেন প্রথম রাউন্ডে? দেখে নেওয়া যাক
সাইনার ম্যাচ
১১ অগাস্ট: বনাম লোহানি ভিনসেন্ট (সন্ধে ৭টা ৫০ থেকে)
১৪ অগাস্ট: বনাম মারিয়া আলতিনা (বিকেল ৫টা ২৫ থেকে)
পিভি সিন্ধুর ম্যাচ
১১ অগাস্ট: বনাম লরা সরোসি ( সন্ধে ৬টা ৪০ থেকে)
১৪ অগাস্ট: বনাম মিকেলে লি (সন্ধে ৭টা ৪৫ থেকে)
কিদাম্বি শ্রীকান্তের ম্যাচ
অগাস্ট ১২: লিনো মুনোজ (বিকেল ৫টা ৩৫ থেকে)
অগাস্ট ১৪: হেনরি হার্সকিনেন (সন্ধে ৭টা ১০ থেকে)
ছেলেদের ডাবলস
১১ অগাস্ট: মানু আত্রি-সুমিত রেড্ডি বনাম হেন্দ্রা সেতিয়াওয়ান-মহম্মদ এহসান (বিকেল ৫টা ৩০ থেকে)
১২ অগাস্ট: মানু আত্রি-সুমিত রেড্ডি বনাম চেই বিয়াও-হং ওয়েই (সন্ধে ৭টা ৫০ থেকে)
১৪ অগাস্ট: ১১ অগাস্ট: মানু আত্রি-সুমিত রেড্ডি বনাম কেনিচি হেকাওয়া-হিরোইউকি এন্ডো (ভোর ৪টে ২৫ থেকে)
মেয়েদের ডাবলস
অগাস্ট ১১: জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা বনাম আয়াকা তাকাহাসি-মিতাসু মাতসুতোমো (বিকেল ৪টে ৩০ থেকে)
অগাস্ট ১২: জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা বনাম সেলেনা পিক-এফে মুস্কেন্স (বিকেল ৫টে ৩০ থেকে)
অগাস্ট ১৩: জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা বনাম পুত্তিতা সুপাইরাকুল-সাপসিরি তারাতানচাই (বিকেল ৭টে ১৫ থেকে)
***সব ভারতীয় সময় অনুযায়ী।
No comments