৫ম দিন: আজ রিওতে কী দেখবেন, কেন দেখবেন
রাইট স্পোর্টস ডেস্ক
চার দিন পেরিয়ে গেল। এখনও পদকের দেখা নেই রিওতে। এ নিয়ে বিতর্কও কম নেই সারা দেশে। ১২০ জনের ভারতীয় টিম গিয়েছে রিওতে। কেউ কি পদক পাবেন না?
আজ, বুধবারই কিন্তু আসতে পারে পদক। কার জন্য গলা ফাটানো যায়? দেখা যায় স্বপ্ন? কে নামছেন কোন ইভেন্টে? দেখে নেওয়া যাক।
শুটিং (৫০ মিটার এয়ার পিস্তল)
জিতু রায় ও নানজাপ্পা, বিকেল সাড়ে ৫টা থেকে।
জুডো (৯০ কেজি)
অবতার সিং, সন্ধে ৭-২০ থেকে।
মেয়েদের হকি
ভারত বনাম অস্ট্রেলিয়া, সন্ধে সাড়ে ৭টা থেকে।
আর্চারি (ব্যক্তিগত ইভেন্ট)
বোম্বাইলা দেবী, রাত ১-২৫ থেকে।
বক্সিং (লাইটওয়েট, ৬৪ কেজি)
মনোজ কুমার, রাত ৩টে থেকে।
এই ইভেন্টগুলো মধ্যে আজই পদকের আসার সম্ভাবনা রয়েছে শুটিংয়ে। জিতু আগের ইভেন্টে পারেননি। এ বার পারবেন না, তা আগাম বলা যায় না। বিশেষ করে ৫০ মিটার এয়ার পিস্তল কিন্তু তাঁর আসল ইভেন্ট।
সমালোচনা যতই চলুক, অনেকেই কিন্তু বলছেন, পঞ্চম দিনেই ভারতের পদকটা আসতে চলেছে রিও থেকে। আর তা দিতে পারেন জিতু রাই-ই।
No comments