ডেনমার্ককে উড়িয়ে শেষ আটে নেইমাররা
ব্রাজিল-৪ : ডেনমার্ক-০
( গাবিগোল ২৬’ ও ৮০’, গাব্রিয়েল ৪০’, লুয়ান ৫০’)
[caption id="attachment_1260" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
অবশেষে নেইমারদের সংসারে ঢুকল শান্তির হিমেল হাওয়া!
অলিম্পিকে শুরুতে দুটো ম্যাচে পর পর ড্র করার সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। অঙ্ক এমন হয়ে দাঁড়িয়েছিল যে, শেষ ম্যাচে ডেনমার্ককে হারাতে না পারলে অলিম্পিকের শেষ আটে পা-ই দিতে পারবেন না নেইমাররা। সব বিতর্ক মিটিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। ডেনমার্ককে ৪-০ উড়িয়ে দিয়ে।
আগের দুটো ম্যাচে তেমন খেলতে না পারলেও এ দিন চাপের মুখে দুর্দান্ত ফুটবল খেলে ব্রাজিল। ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন গাব্রিয়েল বারবোসা, গাবিগোল নামে যাঁকে ডাকছে ব্রাজিল। বিরতির ঠিক আগে আবার ২-০ করেন ম্যাঞ্চেস্টার সিটিতে সই করা গাব্রিয়েল খেসুস। লুয়ানের গোল ৫০ মিনিটে, ৩-০। খেলা শেষ হওয়ার মিনিট দশ আগে, ৮০ মিনিটে ব্রাজিলের ৪-০ এবং নিজের দ্বিতীয় গোল করেন গাবিগোল।
ম্যাচের পর ব্রাজিল কোচ রজার মিকেল বলেছেন, ‘দল চাপে ছিল। সেটা মাথায় নিয়ে মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে ছেলেরা। আমি সন্তুষ্ট। আশা করি সমর্থকরাও আমার টিমের খেলা দেখে তৃপ্ত।’
এই ম্যাচে নেইমারও চমৎকার ফুটবল খেলেছেন। যা খেলেছে ব্রাজিল, ধরে রাখতে পারলে, কখনও সোনা জিততে না পারার আক্ষেপটা মিটে যেতেও পারে।
No comments