দ্বিতীয় দল নিয়েও ৬ গোল ইস্টবেঙ্গলের
রাইট স্পোর্টস ডেস্ক

কলকাতা লিগ শুরুর আগে ছন্দে ইস্টবেঙ্গল। শেষ প্রস্তুতি ম্যাচে জিতল ৬-০। হারাল সিসিএফসি-কে। কোচ ট্রেভর জেমস মর্গ্যান খুশি কারণ খেললেন দ্বিতীয় দল নিয়ে।
আগামী ৪ অগাস্ট কলকাতা লিগে খেতাব ধরে রাখার অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত টানা ছ’বার কলকাতা লিগে চ্যাম্পিয়নরা এবার যদি খেতাব ধরে রাখতে পারে, টানা সাত বছর লিগজয়ের রেকর্ড হবে, এখনও পর্যন্ত যা কোনও ভারতীয় ক্লাব করে দেখাতে পারেনি। স্বাভাবিকভাবেই চাপ থাকবে ফুটবলারদের ওপর।
তাই, ৪ অগাস্ট ভবানীপুরের বিরুদ্ধে লিগ অভিয়ান শুরুর আগে আর কোনও ঝুঁকি নেননি মর্গ্যান, বৃষ্টিভেজা মাঠে। দ্বিতীয় দল খেলিয়েছিলেন। মাঝে আর মাত্র তিন দিন। বৃষ্টিতে প্রথম দলের কোনও ফুটবলার চোট পেয়ে গেলে সমস্যা বাড়বে, সেই কারণেই ঝুঁকি নেননি। দ্বিতীয় দল অবশ্য নিরাশ করেনি তাঁকে। হাফডজন গোলে জয়। দুটি গোল বিকাশ জাইরুর। একটি করে গোল করলেন রবার্ট, দীপক কুমার, সামাদ ও বিদ্যা সিং।
প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল কল্যাণীতে। বেশির ভাগ ম্যাচই খেলতে যেতে হবে কল্যাণীতে কারণ নিজেদের মাঠ এখনও তৈরি নয়। কলকাতা থেকে কল্যাণী যেতে অন্তত ঘন্টা দুয়েকের বাসজার্নি। খেলার আগে ক্লান্ত হয়ে পড়বেন না তো ইস্টবেঙ্গলের ফুটবলাররা? কোচ মর্গ্যান মনে করছেন না। ‘কলকাতায় এটা স্বাভাবিক। আর যারা এখানে থেকে, খেলে বড় হয়েছে, বাসজার্নির প্রভাব তাদের ওপর পড়বে না।’
কলকাতা লিগে বড় দলগুলির মধ্যে প্রথমেই নামছে গত ছ’বারের চ্যাম্পিয়নরা। সমর্থকরাও তাই এখন অধীর আগ্রহে তাকিয়ে ৪ অগাস্টের দিকে।

No comments