ফ্রান্সের ফুটবল প্রেম ফিরিয়ে আনলেন গ্রিজমান
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_654" align="alignleft" width="300"]
চমক দেওয়া থামছে না গ্রিজমানের[/caption]
এক ইউরোতে সবচেয়ে গোলের মালিক মিশেল প্লাতিনি। ১৯৮৪ সালের পাঁচ ম্যাচে ৯ গোল ছিল তাঁর। প্লাতিনির থেকে ঠিক তিন গোল পিছনে আঁতোয়া গ্রিজমান। হাতে ফাইনাল।
ইউরো কাপে ফরাসিদের সোনালি দিন আবার ফিরিয়ে আনলেন গ্রিজমান। এক ইউরোতে জিনেদিন জিদানের ৫ গোল টপকে গিয়েছেন। হাফডজন গোল করে থিয়েরি অঁরির সঙ্গে এক তালিকায়। অঁরি নয়, ফরাসিরা তাকিয়ে অন্য রেকর্ডের দিকে। প্লাতিনির সর্বোচ্চ ৯ গোলের রেকর্ড কি ভেঙে ফেলবেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড?
অন্য দিকে তাকালে আবার গ্রিজমানের সামনে ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোর ইতিহাসে প্লাতিনির সর্বোচ্চ ৯ গোলকে ছুঁয়ে ফেলেছেন সিআর সেভেন। যদি হ্যাটট্রিক করতে পারেন তা হলে সেই তালিকায় জুড়ে যেতে পারে তাঁর নামও।
রেকর্ড নয়, গ্রিজমানকে ঘিরে যে আবেগের জোয়ার দেখা যাচ্ছে, তা অনেক দিন পর ফিরেছে ফ্রান্সে। জিনেদিন জিদানের সময় এই ফুটবল প্রেম দেখা যেত। ব্যর্থতার খাদ থেকে আবার ফরাসি ফুটবলকে টেনে তুলেছন গ্রিজমান।
থিয়েরি অঁরি যেমন বলেই দিয়েছেন, ‘বহু দিন পর আবার আমরা একটা হিরো পেলাম। দুর্দান্ত প্লেয়ার।’
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর কথায়, ‘ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ পর্যন্ত সব জায়গায় ওকে দেখা যাচ্ছে। প্রবল পরিমাণে তাগিদ থাকলে তবেই যা করা যায়।’ সঙ্গে ফরাসি কোচের সার্টিফিকেট, ‘ও যে গ্রেট প্লেয়ার, প্রমাণ করছে প্রতি ম্যাচে।’
জিদানের মতো কিংবদন্তি হতে পারবেন গ্রিজমানও। যদি ঘরের মাঠে ইউরো কাপটা দিতে পারেন ‘এজি সেভেন’, আগামী রবিবার!

No comments