মালয়েশিয়ায় ব্যারেটোর পুরোনো ক্লাব পেনাংয়ে সই করলেন র্যান্টি
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_745" align="alignleft" width="300"]
পেনাংয়ের জার্সি হাতে র্যান্টি। ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন নিজেই[/caption]
ভারতীয় ফুটবলে আর দেখা যাবে না সবচেয়ে সফল বিদেশিকে। মালয়েশিয়ার ক্লাব পেনাং এফসি-তে সই করে ফেললেন র্যান্টি মার্টিন্স।
গত দু’বারের সর্বোচ্চ গোলদাতা। শুধু আই লিগেই তাঁর গোল রয়েছে ২০০-র বেশি। প্রচুর সাফল্য থাকা সত্ত্বে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কর্তারা রাখতে চাননি। বয়স বেড়ে গিয়েছে এই অজুহাতে ছেঁটে ফেলা হয় র্যান্টিকে। সেই নাইজেরিয়ান স্ট্রাইকারকেই তুলে নিল মালয়েশিয়ার নামী ক্লাব পেনাং।
প্রেসিডেন্ট দাতুক সেরি ক্লাবের নীল জার্সি র্যান্টির হাতে তুলে দিয়ে বলেছেন, ‘আমরা এমন একজনকে খুঁজছিলাম, যে টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সাফল্য দিতে পারবে। অভিজ্ঞতা দেখার পর র্যান্টিকে নেওয়ার ব্যাপারে এক মত হই আমরা।’
মালয়েশিয়ার ওই ক্লাবে এক সময় খেলেছিলেন হোসে ব্যারেটোও। ২০০৩-০৪ মরসুমে মোহনবাগানের সঙ্গে ঝামেলার পর ক্লাব ছেড়ে চলে যান পেনাংয়েই। পরে আবার মাহিন্দ্রা ঘুরে বাগানে ফেরেন।
ভারতে র্যান্টির ফুটবল শুরু ডেম্পোতে। পাঁচবার আই লিগ জেতেন সেখানে। ডেম্পো থেকে যোগ দেন ইউনাইটেড স্পোর্টসে। দু’বছর খেলার পর লাল-হলুদে যান। র্যান্টির পক্ষে ব্যারেটোর মতো ভারতীয় ফুটবলে ফিরে আসা বেশ কঠিন কাজ। দ্রুত বদলের পথে পা বাড়ানো ভারতীয় ফুটবল র্যান্টিদের দিকে হয়তো আর বাড়িয়ে দেবে না হাত। র্যান্টি নিজেও হয়তো জানেন!

No comments