মহামেডানের কাছে প্র্যাক্টিস ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল-১ : মহামেডান-১
(রফিক) (ডোডোস)
রাইট স্পোর্টস ডেস্ক
কলকাতা লিগের নেমে পড়ার আগে টিমের পারফরম্যান্স কিছুটা হলেও অস্বস্তিতে রাখছে ট্রেভর জেমস মর্গ্যানকে।
৪ অগস্ট ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগ শুরু করছে ইস্টবেঙ্গল। তার আগে শুক্রবার মহামেডানের বিরুদ্ধে শেষ প্র্যাক্টিস ম্যাচ খেলল মর্গ্যানের টিম। রফিকের হেডার থেকে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ ড্র হয় ম্যাচ। আইভরি কোস্টের নতুন বিদেশি স্ট্রাইকার ডোডোস গোল করেন মহামেডানের হয়ে।
প্রথমার্ধে পুরো টিমই নামিয়েছিলেন লাল-হলুদ কোচ। গোলকিপার লুই ব্যারেটো। নারায়ণ দাস, কালাম অ্যাগনাস, গুরবিন্দর সিং, রাহুল বেকেরা খেলেছেন ডিফেন্সে। মাঝমাঠে ডিকা, মেহতাব, প্রহ্লাদ, রফিকরা খেলেছেন। ফরোয়ার্ডে ডং, জীতেন। কিন্তু তেমন আশা জাগানো খেলা খেলতে পারেনি ইস্টবেঙ্গল। এক মাসের উপর বল পায়ে নেমে পড়লেও টিম এখনও সে ভাবে জমাট বাঁধেনি লাল-হলুদের।
শুরুতে সে ভাবে খেলতে না পারলেও বিরতির পর খেলা ধরে নেয় মৃদুল বন্দ্যোপাধ্যায়ের মহামেডান। মিনার্ভা এফসি থেকে আসা ডোডোস বেশ চমকে দেওয়া ফুটবল খেলেন। ম্যাচের সমতা ফেরানো গোলটা তাঁরই করা। ম্যাচের শেষ দিকে ইস্টবেঙ্গলকে প্রবল চাপে ফেলে দিয়েছিল মহামেডান। ওই সময় দুটো সহজ গোল মিস না করলে জিতেও যেতে পারত মৃদুলের টিম।
No comments