দিল্লিতে ইতালি মডেল অনুসরণ করবেন জাম্ব্রোতা
নতুন কোচকে স্বাগত জানাতে রাজধানীতে সৌভিক
[caption id="attachment_588" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
ধোঁয়ার মধ্যে দিয়ে হেঁটে ছ’ফুট দু’ইঞ্চির বিশাল চেহারাটা যখন মঞ্চে এসে দাঁড়াল, বিশাল হল ঘরটা ক্ষণিকের জন্য নীরব। হাসি মুখে দু’হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে বিদেশি ততক্ষণে পরিষ্কার হিন্দিতে বলেই ফেলেছেন, ‘নমস্তে দিল্লি!’
দিল্লি ডায়নামোসের কোচ হিসেবে যোগ দিলেন ২০০৬ সালে বিশ্বকাপ জেতা ইতালিয়ান ডিফেন্ডার গিয়ানলুকা জাম্ব্রোতা। নতুন কোচকে স্বাগত জানাতে তখন তাঁর পাশে মোহনবাগানের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী।
দিল্লিতে পা দেওয়ার আগে আলেসান্দ্রো দেল পিয়েরোর সঙ্গে কথা বলেছেন জাম্ব্রোতা। তাঁর কথায়, ‘আমার এক সময়ের টিমমেট দেল পিয়েরোর সঙ্গে এ নিয়ে আলাদা করে কথা বলেছিলাম। ওর কাছ থেকেই আইএসএল সম্পর্কে অনেক কিছু জানতে পারি। দেল পিয়েরো বলার পর দিল্লির প্রস্তাবে রাজি হয়ে যাই।’
সেই সঙ্গে জাম্ব্রোতার মুখে আর এক কিংবদন্তির নাম। ‘রবের্তো কার্লোসের মতো কিংবদন্তি ফুটবলার গত মরসুমে কোচ ছিল টিমের। সেমিফাইনালে খেলেছিল টিম। বুঝতে পারছি, প্রত্যাশার চাপ থাকবে।’
এআইএফএফ আগামী মরসুম থেকে অনেক বেশি গুরুত্ব দিতে চাইছে আইএসএলকে। দেশের এক নম্বর লিগ হবে আইএসএলই। যা শুনে জাম্ব্রোতা বলেছেন, ‘চার মাসের লিগ থেকে কোনও উন্নতি হবে না। দীর্ঘমেয়াদি ভাবনা দরকার।’ সঙ্গে আবার জুড়েছেন, ‘আমি দু’বছরের জন্য কোচ হয়েছি টিমের। আমার নিজের অনেক ভাবনা আছে। দিল্লির উন্নতির জন্য সে সব কাজে লাগাব।’
আইএসএল শুরুর আগে এক মাস প্রি সিজন ট্রেনিং করবে দিল্লি। ইতালির বিশ্বকাপ জয়ী স্টপার বলছেন, ‘ইতালিতে যে ভাবে চলে ক্লাব ফুটবল সে ভাবে এগিয়ে যাব।
No comments