পর্তুগাল যেন ২-০ হারিয়েছে ফ্রান্সকে!
[caption id="attachment_729" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
মাঠের গোল এদেরেরই। মাঠের বাইরে থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর। তাঁর চোট পেয়ে বেরিয়ে যাওয়া ফ্রান্সকে কিছুটা রিল্যাক্সড করে দিয়েছিল। আর সিআর সেভেনের উঠে যাওয়া তাতিয়ে দিয়েছিল পর্তুগালকে।
ম্যাচের পর পর্তুগিজ শিবিরে ছুটছে কথার ফুলঝুরি। কোচ হোন আর ম্যাচের নায়করা— সকলেই বলে দিচ্ছেন, রোনালদোর জন্যই জিততে চেয়েছিলেন ট্রফিটা।
দেখে নেওয়া যাক, কে কী বলছেন -
ফেরনান্দো সানতোস (পর্তুগাল কোচ): রোনালদো চোট নিয়ে বেরিয়ে যাওয়ার পর আবার ফিরে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যন্ত্রণায় উঠে দাঁড়াতে পারছিল না। তবে ডাগআউটে ওর বসে থাকাটাই বিরাট ব্যাপার। টিমকে তাতিয়ে গেল সর্বক্ষণ।
এদের (জয়ের গোল যাঁর): রোনালদো আমাকে বলে দিয়েছিল, এক্সট্রা টাইমে তুমি জয়ের গোলটা পাবে। ও আমাকে মানসিক জোরটা দিয়েছিল। ওটাই তাতিয়ে দেয়।
পেপে (ম্যাচের সেরা): টিমের সেরা প্লেয়ারকে হারালে যে কেউ সমস্যায় পড়ে। সে যদি আবার রোনালদো হয়, কথাই নেই! রোনালদো চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ঠিক করি যে ভাবেই হোক ম্যাচটা জিততে হবে। ট্রফিটা জিততে হবে। রোনালদোর জন্য।
নিজের স্ট্র্যাটেজি নিয়ে সানতোস: রোনালদো চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরই ভেবেছিলাম, এদেরকে নামিয়ে দিই। তার পর ভাবলাম, ও আমার গেম চেঞ্জার হতে পারে। তখন নানিকে মাঝখানটাতে নিয়ে আসি।
এদেরকে নিয়ে সানতোস: এমন এক জনকে দরকার ছিল, যে প্রতিপক্ষ বক্সে গিয়ে হামলা চালাতে পারবে। এদেরের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। ও মাঠে নামার সময় বলে গিয়েছিল, গোলটা করব আমিই।
পায়েতের ট্যাকল নিয়ে সানতোস: অত্যন্ত কড়া ট্যাকল। আমি রেফারির সিদ্ধান্তকে সব সময় সম্মান করি। কিন্তু তার পরও বলছি, ওঁর উচিত ছিল পায়েতকে কার্ড দেখানো।
No comments