মাঠে নেমেই জোড়া গোল ডাফির
মোহনবাগান-৮ : সিএফসি-০
(ডাফি ২, কেন লুইস, পঙ্কজ, তপন, অজয়, বাবুল, তন্ময়)
[caption id="attachment_845" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
সবে দু’দিন হল নেমেছেন প্র্যাক্টিসে। তাঁর মধ্যেই স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন বাগানে। প্র্যাক্টিস ম্যাচে জোড়া গোল করলেন স্কটিশ ফুটবলার ড্যারেল ডাফি।
আগের প্র্যাক্টিস ম্যাচে পিয়ারলেসের কাছে হারতে হয়েছিল শঙ্করলাল চক্রবর্তীর মোহনবাগানকে। জুনিয়র ফুটবলার নিয়ে এ বার টিম করেছেন কর্তারা। রহিম নবির টিমের কাছে হারের পর টিমের ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছিল আশঙ্কা। ডাফি মাঠে নামতেই সে সব মুছে গেল।
সিএফসি-র বিরুদ্ধে প্রথামার্ধেই ৩-০ ছিল মোহনবাগানের। যার মধ্যে জোড়া গোল ডাফিরই। এই ম্যাচে সবার চোখ ছিল ডাফির দিকে। সালগাওকরের স্কটিশ স্ট্রাইকারকে নেওয়া হয়েছে কর্নেল গ্লেনের বদলে। গত বার আই লিগে ১১ গোল করা ডাফিই এই মরসুমে সেরা বাজি বাগানের। প্রথম দিন মাঠে নেমে বিদেশি বুঝিয়েও দিলেন যে, তিনি প্রত্যাশা মেটাতে তৈরি।
ম্যাচের পর টুইটারে ডাফি লিখেছি, ‘প্রথমার্ধটা খেললাম। বেশ ভালো খেললাম। আর স্ট্রাইকার হিসেবে গোল করাটা সব সময় তৃপ্তির।’
সিএফসি-র বিরুদ্ধে বাকি গোল করেন কেন লুইস, পঙ্কজ মৌলা, তপন মাইতি, অজয় সিং, বাবলু বিশ্বাস এ তন্ময় ঘোষ। সিএফসির হয়ে নামেন জুনিয়র গোলকিপার টিমন রায়। যাঁর উত্থান মোহনবাগানের একটি ফ্যানস ক্লাবের হাত ধরে।
No comments