তুরস্কের ক্লাবকে ‘না’ সনির
রাইট স্পোর্টস ডেস্ক
মোহনবাগান দিবসে তামাম সমর্থকদের জন্য সুখবর, তুরস্কের এক নামী ক্লাব থেকে বিপুল টাকার অফার পেলেও ফিরিয়ে দিলেন সনি নর্ডি।
গত বার টিমকে ফেডারেশন কাপ দেওয়া সনি ক্লাবের সেরা ফুটবলার বিবেচিত হয়েছেন। আজ মোহনবাগান দিবসে আরও অনেকের সঙ্গে হাইতিয়ান ফুটবলারকেও মঞ্চে দেখা যেতে পারত। কিন্তু তিনি নেই। দেশে আপাতত ছুটি কাটাচ্ছেন। একেবারে আইএসএলে তাঁর মুম্বই সিটির সঙ্গে যোগাযোগ করবেন সনি।
কোপা আমেরিকা খেলার পর সনিকে নিয়ে নানা দেশের ক্লাবগুলোতে বেশ আগ্রহ। তাঁর এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন অনেক ক্লাবের কর্তারাই। তুরস্কের ক্লাব জেনক্লেরবিরলিগি সনির জন্য সাড়ে আট কোটিরও বেশি প্রস্তাব দিয়েছিল। পাঠিয়েও দিয়েছিল চুক্তিপত্র। কিন্তু শেষ পর্যন্ত সে বিষয়ে মোহনবাগানের এসএন সিক্সটিন কোনও আগ্রহ দেখাননি। উল্টে তিনি ওই অফার নাকচ করে দিয়েছেন।
খবরের সত্যতা স্বীকার করে একটি ওয়েবসাইটকে সনি বলেছেন, ‘তুরস্করের একটি ক্লাব থেকে আমার কাছে অফার এসেছিল। ওরা আমাকে চুক্তিপত্রও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমি তা খারিজ করে দিয়েছি। ও সব নিয়ে এখন ভাবছি না।’
এমনিতেই সনিকে নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন মোহনবাগান সমর্থকরা, তাঁকে আগামী আই লিগে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে কিনা। তুরস্কের ক্লাবের মতো আরও অনেক ক্লাব পিছনে পড়ে রয়েছে বিদেশি মিডফিল্ডারের।
সে সব আশঙ্কা আপাতত দূরেই সরিয়ে রাখলেন সনি নর্ডি। মোহনবাগান দিবসে এটুকু স্বস্তি থাকল বাগানে।
Pls comback mohonbagan
ReplyDelete