ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ জানুয়ারিতে
রাইট স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল ইডেন। নভেম্বর মাসে ভারত সফরে আসছে ইংল্যান্ড। খেলবে পাঁচটি টেস্ট ম্যাচ, তিনটি করে একদিনের ম্যাচ ও টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।
ইংল্যান্ডের আগেই ভারতে আসবে নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌরভ গাঙ্গুলির সিএবি। সেই টেস্ট ম্যাচ শুরু হবে পুজোর ঠিক আগে, ৩০ সেপ্টেম্বর থেকে। তার সাড়ে তিন মাসের মধ্যেই আরও একটি আন্তর্জাতিক ম্যাচ ইডেনে।
ওয়েস্ট ইন্ডিজে তিন টেস্টের সিরিজ ও একদিনের সিরিজ খেলে ফিরে আসার পর ভারতে পরপর ক্রিকেট। আগামী এক বছরে পরপর খেলা দেশের মাঠে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে শুক্রবার জানানো হয়েছে ইংল্যান্ড সফরের সূচি। প্রথম দুটি টেস্ট ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে রাজকোট এবং বিশাখাপত্তনমকে। বাকি তিনটি টেস্ট যথাক্রমে মোহালি, মুম্বই ও চেন্নাইতে।
সূচি
টেস্ট
প্রথম টেস্ট: ৯-১৩ নভেম্বর, রাজকোট
দ্বিতীয় টেস্ট: ১৭-২১ নভেম্বর, বিশাখাপত্তনম
তৃতীয় টেস্ট: ২৬-৩০ নভেম্বর, মোহালি
চতুর্থ টেস্ট: ৮-১২ ডিসেম্বর, মুম্বই
পঞ্চম টেস্ট: ১৬-২০ ডিসেম্বর, চেন্নাই
একদিনের ম্যাচ
প্রথম একদিনের ম্যাচ: ১৫ জানুয়ারি, পুনে
দ্বিতীয় একদিনের ম্যাচ: ১৯ জানুয়ারি, কটক
তৃতীয় একদিনের ম্যাচ: ২২ জানুয়ারি, কলকাতা
টি টোয়েন্টি
প্রথম টি টোয়েন্টি: ২৬ জানুয়ারি, কানপুর
দ্বিতীয় টি টোয়েন্টি: ২৯ জানুয়ারি, নাগপুর
তৃতীয় টি টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি, কানপুর

No comments