অজিদের চ্যাম্পিয়ন করলেন মার্শ ও ওয়েড
অস্ট্রেলিয়া: ২৭০-৯ (৫০ ওভারে) (ওয়েড ৫৭ নট আউট, হোল্ডার ২-৫১, গ্যাব্রিয়েল ২-৫৮)
ওয়েস্ট ইন্ডিজ: ২১২ (৪৫.৪ ওভারে) (চার্লস ৪৫, হ্যাজেলউড ৫-৫০, মার্শ ৩-৩২)
অস্ট্রেলিয়া ৫৮ রানে জয়ী
রাইট স্পোর্টস ডেস্ক
এক দিকে মিচেল মার্শের অলরাউন্ড পারফরম্যান্স। অন্য দিকে মিডল অর্ডারে নেমে উইকেট কিপার ম্যাথু ওয়েডের দায়িত্বশীল ৫৭ নট আউট। ত্রিদেশীয় সিরিজে জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে ৫৮ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজকে।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২৭০-৯ তোলে অস্ট্রেলিয়া। ওপেনার অ্যারন ফিঞ্চ (৪৭), তিন নম্বরে নেমে স্টিভ স্মিথ (৪৬) টিমকে কিছুটা টানেন। সর্বোচ্চ ম্যাথু ওয়েডের। ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার ১০ ওভারে ৫১ রান দিয়ে ২টি উইকেট নেন। শ্যানন গ্যাব্রিয়েলও নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ২১২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লস (৪৫), দীনেশ রামদিন (৪০) ছাড়া আর কেউই রান পাননি। ক্যারিবিয়ানদের শেষ দিকে ধাক্কাটা দেন হ্যাজেলউড, ৫০ রানে পাঁচটা উইকেট তুলে নিয়ে।
অস্ট্রেলিয়াকে ব্যাটে-বলে জেতালেন মিচেল মার্শ। আগে ব্যাট করতে নেমে ৩২ করেন। পরে বল হাতে ৩-৩২। শুরুতে চার্লস, ব্র্যাভো, স্যামুয়েলসের উইকেট নিয়ে মার্শই কার্যত চালকের আসনে বসিয়ে দেন অস্ট্রেলিয়াকে।
ম্যাচের সেরা মার্শ পরে বলেছেন, ‘দেশের হয়ে নিজেকে সব সময় মেলে ধরতে চাই। সেটা করতে পেরেছি বলে ভাল লাগছে।’
No comments