• Breaking News

    ইউরোপা লিগে খেলে ইতিহাস গুরপ্রীতের

    হাতের চোট নিয়ে ৩০ মিনিটে মাঠের বাইরে ভারতীয় কিপার


    8d8b75ab-a62c-42dd-ae5b-3ade827c652aরাইট স্পোর্টস ডেস্ক
    ইতিহাসে নাম লেখানো ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সেটা করেও ফেললেন গুরপ্রীত সিং সান্ধু। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপা লিগে খেললেন পাঞ্জাবি কিপার।
    গ্যারেথ বেলের দেশ ওয়েলশের ক্লাব প্রিমিয়ার লিগের টিম নমাড এফসির বিরুদ্ধে ছিল ইউরোপা লিগের যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ। গুরপ্রীতের ক্লাব নরওয়ের স্টাবায়েক এফসি ওই ম্যাচ গোলশূন্য ড্র করে। ম্যাচে শুরু থেকেই টিমের সঙ্গে নামেন গুরপ্রীত।
    ৩০ মিনিটে হাতের চোট নিয়ে উঠে যেতে হয় ইস্টবেঙ্গলের প্রাক্তন কিপারকে। ওই তিরিশ মিনিটে অবশ্য গুরপ্রীতকে টপকাতে পারেননি প্রতিপক্ষ স্ট্রাইকাররা। ৭ জুলাই ফিরতি ম্যাচ ঘরের মাঠে। গুরপ্রীত খেলতে পারবেন কিনা, সেটাই প্রশ্ন।
    ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে ওয়েলশের টিমের সঙ্গে খেলা ছিল নরওয়ের টিম স্টাবায়েক এফসির। ফিরতি ম্যাচে ঘরের মাঠে খেলা স্টাবায়েকের। জিতলে তারা চলে যাবে পরের পর্বে।
    চোট নিয়ে বেরিয়ে গেলেও যে কোনও ভারতীয় ফুটবলারের ক্ষেত্রে ইউরোপা লিগে খেলা বিরাট ব্যাপার। গুরপ্রীত প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের কোনও ক্লাবের হয়ে প্রথম সারির লিগে খেলেও ফেলেছেন। গত দু’বছর নরওয়ের ক্লাবে খেলা গুরপ্রীত ইউরোপা লিগের জন্য অপেক্ষা করছিলেন। নামলেন। টিমও অ্যাওয়ে ম্যাচ ড্র করে বাড়তি সুবিধা পেল। কিন্তু গুরপ্রীতের পুরো ম্যাচ খেলা হল না।

    No comments